ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক সংশ্লিষ্ট মামলার আসামীদের হেফাজত হতে মোট ২৬ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


