IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠন
Home >> লাইফস্টাইল >> আজকের রাশিফল

আজকের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্ত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: লটারিতে প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। পাওনা আদায় হতে পারে। কোনও মিথ্যে অপবাদে নিয়ে চিন্তা বৃদ্ধি। আজ আপনি মা বাবার দায়িত্ব নিতে সক্ষম হবেন। চলাফেরায় বাড়তি সতর্ক থাকুন। দুপুরের পরে শুভ কিছু ঘটতে পারে।

বৃষ: ঝামেলা মিটে যেতে পারে। গরীব দুঃখীকে কিছু দান করবার জন্য আনন্দ। অন্যের বুদ্ধিতে আজ অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রণয় ভাল চললেও বিবাদের আশঙ্কা। খুব ছোট খাটো ব্যাপারে সংসারে অশান্তি।

মিথুন: কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধার সম্ভাবনা আছে। আজ নিজের বুদ্ধির জোরে শত্রু পক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব অনুকূল।

কর্কট: আজ কোনও কারণে মনে বিষণ্ণতা বাড়তে পারে। ব্যবসার দিকে অধিক ব্যয়। বাড়িতে আজ অতিথি আসার যোগ আছে।রাজনীতিবিদদের জন্য সময়টা খুব প্রতিকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে।

সিংহ: শরীরিক অসুস্থতার কারণে কাজের ব্যাপারে চিন্তা। আজ একটু বিপদের সম্ভাবনা আছে একটু সাবধানে থাকুন। সাংসারিক কারণে অধিক ব্যয় হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে।

কন্যা: বাড়তি কোনও খরচের জন্য আর্থিক চাপ। আজ বদনাম থেকে সাবধান থাকুন। তবে কাজের ব্যাপারে শুভ যোগ। গুরুজনের সঙ্গে কোনও কারণে বিবাদ, ব্যবসার দিকে একটু চাপ বাড়তে পারে। পিতার জন্য বাড়বে চিন্তা।

তুলা: শরীরের কোনও অংশের যন্ত্রণা বৃদ্ধি। কোনও কাজ করে আজ মানসিক শান্তি পেতে পারেন।শত্রুর জন্য কোনও ভাল কাজ আজ আটকে যাবার সম্ভাবনা। প্রেম প্রীতি নিয়ে মান বাড়তে পারে। কোনও স্থানে ভ্রমণে কষ্ট বাড়তে পারে।

বৃশ্চিক: অন্যায় আচরণ হবার আশঙ্কা। কোনও কিছু থেকে একটু বাড়তি আয় হতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা । পড়াশোনার জন্য ভাল সময়। আজ কোনও ভাল বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে।

ধনু: কাজের দিকে আজ একটু অনীহা আসতে পারে। সংসারে কোনও কাজের জন্য বিরক্তি। ব্যবসার দিকে ভাল কোনও সংবাদ।মিথ্যা কোনও কাজ করবার জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

মকর: ব্যবসার দিকে খুব ভাল ফল পাবেন। শরীরের কোনও অংশে ক্ষত বাড়তে পারে। প্রিয়জনের কোনও কথার জন্য মনে কষ্ট বাড়তে পারে। আইনি কোনও কাজের জন্য আজ দিনটি ভাল হবে না।

কুম্ভ: স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহ বাড়তে পারে। ধর্মীয় ব্যাপারে কোনও আলোচনা। অপর কোনও ব্যক্তির দ্বারা আপনার ভাল কাজ পণ্ড হতে পারে। সকালের দিকে প্রেম প্রণয়ের কারণে মনোবেদনা বৃদ্ধি।

মীন: নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভাল।সংসারে লোকের খারাপ আচার-ব্যবহারে মানসিক অবসাদ বাড়তে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি। গুরুজনের কথা না শোনার জন্য সঙ্কটজনক মুহূর্ত আসতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31