IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> স্ত্রী পালিয়েছে ২৫ প্রেমিকের সাথে , তবুও অপেক্ষায় স্বামী

স্ত্রী পালিয়েছে ২৫ প্রেমিকের সাথে , তবুও অপেক্ষায় স্বামী

ধূমকেতু নিউজ ডেস্ক : ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। আপনি যে মানুষটিকে ভালোবাসবেন তাকে যদি না বুঝতে পারেন তাহলে এই ভালোবাসার কোনো অর্থ আছে বলে মনে হয় না। মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। ইতিহাসে এমন উদাহরণ রয়েছে ভুরিভুরি। কিন্তু একটা মানুষ ১০ বছরে ২৫ বার স্বামী-সন্তান ফেলে পরপুরুষের সঙ্গে পালিয়েছেন এবং তাকে সাদরে ঘরে তুলে নিতে অপেক্ষা- এটি হয়তো নতুনই বটে!

সম্প্রতি ভারতের আসাম রাজ্যে এমন নজির গড়েছেন এক ব্যক্তি। এটি তার একতরফা প্রেম, নাকি স্ত্রীর প্রতি অন্ধবিশ্বাস- তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে ঢের।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বিয়ের পর গত ১০ বছরে বেশ কয়েকবার পরপুরুষের সঙ্গে পালিয়েছেন স্ত্রী। আর ফিরে এলে তাকে বারবার মেনে নিয়েছেন স্বামী। আর তা গ্রহণ করেছেন শ্বশুরবাড়ির বাকি লোকজনও। ঘটনাটি ঘটেছে আসামের ধিঙ্গ লাহকর নামক এক গ্রামে।

স্বামী পেশায় গাড়িচালক। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। এক কন্যার বয়স ছয় বছর, আর দুই পুত্র সন্তান যথাক্রমে তিন বছর ও তিন মাসের।

প্রতিবেশীরা জানান, ওই নারীর বিয়ের পরও গ্রামের বহু পুরুষের সঙ্গে সম্পর্ক হয়েছে। মাঝেমধ্যেই তাদের সঙ্গে পালিয়ে যান তিনি। কখনো এক সপ্তাহ, কখনো এক মাসের ওপর নিরুদ্দেশ থাকেন। এরপর ফিরে আসেন শ্বশুরবাড়িতে।

তার স্বামী জানিয়েছেন, প্রতিবারই ফিরে এসে ভুল স্বীকার করেন স্ত্রী। প্রতিজ্ঞা করেন, আর কখনো ঘর ছেড়ে যাবেন না। কিন্তু একবারও কথা রাখতে পারেন না তিনি। কখনো বলেন, প্রতিবেশীর বাড়ি যাচ্ছেন, কখনো অসুস্থ আত্মীয়কে দেখার নাম করে পালিয়ে যান স্ত্রী। তবে এর জন্য তাকে কখনোই কিছু বলেননি তিনি।

গত সপ্তাহে ফের ঘর-সংসার ছেড়ে পালিয়েছেন সেই নারী। স্বামীর ভাষ্যমতে, কাজ সেরে বাড়ি ফিরে দেখি সে নেই। তিন মাসের সন্তানকে পাশের বাড়িতে রেখে চলে গেছে। বলেছে, ছাগলের জন্য খাবার আনতে যাচ্ছে।

এবার পালানোর সময় ২২ হাজার রুপি সঙ্গে নিয়ে গেছেন ওই নারী। তবে কার সঙ্গে পালিয়েছেন, কবে ফিরবেন- তা কেউই জানেন না। এ নিয়ে ২৫ বার বাড়ি ছাড়লেন তিনি।

তাহলে এমন স্ত্রীকে বারবার কেনো গ্রহণ করছেন স্বামী- তার কথা, সন্তানদের মা দরকার। এ জন্যই বারবার পালালেও ফিরে আসার পর বাড়িতে ঠাঁই দেয়া হয় তাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31