ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : উন্নতশীল দেশের কাতারে বাংলাদেশ ও দাঁড়াবে। আর সে জনে দেশকে উন্নত রাস্ট্র গড়ে তুলতে স্বামী-স্ত্রী দুই জনকেই এক সাথে কাজ করতে হবে। অলস জীবন যাপন কখনো কারো সুখি সমৃদ্ধ জীবন হয় না। আর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অস্বচ্ছল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। আর এই দেশে একজনও গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব কেএম আলী আজম।
তিনি বলেন, করোনা কালিন সময়েও বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যহত রেখেছে। এই ধারা অব্যহত রাখতে আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হিসাবে গড়ে তুলতে হবে। আর সন্তানদের মাদকমুক্ত রাখতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার বারইপাড়া তালুকদার গ্রামে ভৃমিহীন ও গৃহহীনদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনা্ছ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবির, উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু প্রমুখ।
এসময় উপজেলা ভূমি কমিশনার আরাফাত আমান আজিজ, থানার ওসি সোহরাওয়াদী হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।


