ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩১ জনকে আটক করেছে মহানগর পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৪ গ্রাম হেরোইন ও ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


