ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ৩১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ৪ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৫ গ্রাম হেরোইন, ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


