IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> বিনোদন >> বিয়ের কয়েকদিন পরেই স্বামীকে নিয়ে শুটিংয়ে মাহি

বিয়ের কয়েকদিন পরেই স্বামীকে নিয়ে শুটিংয়ে মাহি

ধূমকেতু নিউজ ডেস্ক : বিয়ের চারদিনের মাথায় ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি শুটিংয়ে ফিরেছেন। নতুন স্বামীকে নিয়ে হানিমুনে না গেলেও বিয়ের পর দিনই স্বামী রাকিব সরকারকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে যান তিনি। সেখানে স্বামীর সঙ্গে দুইদিন একান্তে সময় কাটান। এরপর ফেরেন ঢাকায়।

চমকপ্রদ খবর হচ্ছে, বৃহস্পতিবার সদ্য বিবাহিত স্বামী রাকিব সরকারকে সঙ্গে নিয়ে শুটিং স্পটে হাজির হন মাহিয়া মাহি। এদিন রাকিব বসে বসে স্ত্রীর শুটিং দেখেন। তার একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যায়, মাহি এবং তার নতুন স্বামী একে অপরের দিকে তাকিয়ে। হয়তো তারা কোনো বিষয় নিয়ে কথা বলছেন। মাহির পরনে ছিল শাড়ি।

বিয়ের আগেও অবশ্য শুটিংয়ে আসতেন তিনি। তখন আসতেন বন্ধু হিসেবে।

জানা গেছে, বিয়ের ঘোষণার আগে থেকেই শামীম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ শুটিং করে আসছিলেন মাহি।

মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, আমার এখন পুরোপুরি কাজে মনোযোগ। তাই ব্যক্তিগত সব কাজ গুছিয়ে দ্রুত কাজে ফিরলাম।এমনিই করোনার কারণে অনেক ছবির কাজ আটকে রয়েছে দ্রুত সেসব কাজগুলো শেষ করতে চাই। এর বাইরে আপাতত কোনোদিকে আর মনোযোগ দিতে চাই না।

‘বুবুজান’ ছবিতে আরও অভিনয় করছেন শান্ত খান, জয়রাজ, রেবেকা, সানু প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ। ২০ সেপ্টেম্বর থেকে ‘নরসুন্দরী’ নামে একই পরিচালকের নতুন আরেকটি ছবির শুটিংয়ে অংশ নেবেন মাহিয়া মাহি। ঢাকা, চাঁদপুর, গাজীপুর ও কিশোরগঞ্জে শুটিং হবে ছবিটির। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। এ ছাড়া মাহিয়া মাহি শুটিং করছেন শাহীন সুমনের ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজে।

প্রসঙ্গত, ১৩ সেপ্টেম্বর রাতে ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন মাহি। পাত্র কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। উভয়ের দ্বিতীয় বিয়ে এটি। মাহির আগের ঘরে কোনো সন্তান না থাকলে ও রাকিবের আগের ঘরে দুই সন্তান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news