ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ২ ও বাঘা থানা ২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গোদাগাড়ী মডেল থানা পুলিশ বাবু (৩৫) এবং তুষার আলী (২৩) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


