IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে স্কুল ভবন নির্মাণ কাজের পুনরায় ভিত্তি স্থাপনের উদ্যোগ

গোমস্তাপুরে স্কুল ভবন নির্মাণ কাজের পুনরায় ভিত্তি স্থাপনের উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রায় ৩ বছর আগে ভিত্তি স্থাপন করা একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের পুনরায় ভিত্তি স্থাপনের উদ্যোগ অবশেষে স্থগিত করা হয়েছে।

রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আগামীকাল রোববার (১৯ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে এর পুনরায় ভিত্তি প্রস্তর স্থাপনের কথা ছিল এলাকায় সংরক্ষিত নারী সাংসদ ফেরদৌসী ইসলাম জেসির।

জানা গেছে, গত ২০১৮ সালের ৮ নভেম্বর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃর্ক রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। কিন্তুু অর্থ বরাদ্দ থাকলেও স্থান সমস্যার কারণে সে কাজ শুরু করতে না পারায় টাকা ফেরত চলে যায়। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম নানাভাবে তদবির করে ওই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন।

এরই অংশ হিসেবে গত আগষ্ট মাসে এর নির্মাণ কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদার। কাজ শুরুর প্রায় ১মাস পর সাবেক সাংসদ জিয়াউর রহমানের পরামর্শে পুনরায় ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ। এ জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম স্বাক্ষরিত আমন্ত্রণপত্রও বিলি করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হলে স্কুল কর্তৃপক্ষ শেষ মুহূর্তে ওই অনুষ্ঠান স্থগিত করে।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছে।

এ বিষয়ে ভিত্তি প্রস্তর স্থাপনকারী সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমন্ত্রণপত্র পাওয়ার পর আমি বিষয়টি অবহিত হই।পরে তিনি বিষয়টি প্রধান শিক্ষকসহ অনুষ্ঠানের প্রধান অতিথি ফেরদৌসী ইসলাম জেসি এমপি ও সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে অবহিত করছেন।

এ ব্যাপারে অপর সাবেক সাংসদ জিয়াউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31