IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> ‘জনসচেতনতা কার্য়ক্রমে তরুণদের সম্পৃক্ত করতে হবে’

‘জনসচেতনতা কার্য়ক্রমে তরুণদের সম্পৃক্ত করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক : প্রোটিন সবার অধিকার, সুস্থ্ জীবনের অঙ্গীকার এই স্লোগানে রাজশাহী মহানগরীতে একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় নগর ভবনের সামনে বেলুন উড়িয়ে র‌্যালিটির উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, প্রোটিন বিষয়ে জনমনে নানান ভুল ধারণা ও কুসংস্কার রয়েছে। এগুলো দূর করতে যুব সমাজকে কাজে লাগাতে হবে। ইউ.এস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) এবং রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এ র‌্যালিটির আয়োজন করে।

রাজশাহীর সিটি মেয়র বলেন, সরকারের ইতিবাচক পদক্ষেপের কারণে বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে বাংলাদেশ পুষ্টি সূচকে উন্নতি লাভ করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘খাদ্য নিরাপত্তা’র পাশাপাশি ‘পুষ্টি নিরাপত্তা’র উপর জোর দিয়েছেন- কারণ উন্নত দেশ গড়তে হলে স্বাস্থ্যবান ও মেধাবি জাতি গঠনের কোন বিকল্প নেই।

বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমান বলেন, বাংলাদেশের মানুষ প্রয়োজনের তুলনায় অনেক কম প্রাণিজ আমিষ গ্রহণ করে। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে হলে ডিম, দুধ, মাংস ইত্যাদি পুষ্টিকর খাদ্য গ্রহণের পরিমান দ্বিগুন করতে হবে।

সাইকেল র‌্যালিটি নগরভবনের সামনে থেকে শুরু হয়ে লক্ষীপুর, সিএন্ডবি, সাহেব বাজার হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে। প্রায় ১০০ এর অধিক সাইকেল আরোহী র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিতে জিরো পয়েন্ট সিক্স গ্রাভিটি রাইডার্স, ইনসেন রাইডার্সসহ বিভিন্ন রাইডার্স গ্রুপ অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31