IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> বিনোদন >> যে ডায়েটের গুণে ফিট হিনা খান

যে ডায়েটের গুণে ফিট হিনা খান

ধূমকেতু নিউজ ডেস্ক : হিনা খানের নাম শুনতেই চোখের সামনে ফুটে ওঠে উজ্জ্বল চেহারা ও মেদহীন গড়নের এক নায়িকার মুখশ্রী। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা’য় অভিনয়ের পর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি।

টেলি তারকা হিনা খান শুধু তার অভিনয় দিয়েই নয় বরং গ্ল্যামারাস, স্টাইল ও ফিটনেসের জন্যও সবার নজর কাড়েন। সম্প্রতি এই নায়িকা ‘বারিশ বান জানা’ মিউজিক ভিডিওতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন।

হিনা খান কীভাবে ও কোন ডায়েট মেনে শরীর মেদহীন রেখেছেন? এ প্রশ্ন তার ভক্তকূলের মনে। অভিনয় ছাড়াও হিনা তার ফিটনেসের জন্যও অনেক কসরত করেন। এবার তিনি নিজেই অনুরাগীদেরকে ফিটনেস রহস্য জানিয়েছেন।

লেবু পানিতে দিন শুরু

হিনা তার দিন শুরু করেন এক গ্লাস হালকা গরম পানি ও লেবুর রস দিয়ে। এটি চায়ের মতো করে পান করেন তিনি। এছাড়াও দিনে দু’বার ডাবের পানি খান।

ডাবের পানিতে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন সি, বি কমপ্লেক্সের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকে। এর সঙ্গে ফাইবারও থাকে। যা খেলে আপনার পেট দীর্ঘ সময় ভরা থাকে।

যেসব ব্যায়াম করেন হিনা

হিনা সপ্তাহের ৬ দিনই ব্যায়াম করেন। তিনি ওয়ার্কআউট ও ডায়েটের প্রতি বিশেষ মনোযোগী। এক সাক্ষাৎকারে নায়িকা জানান, ব্যস্ত থাকলেও তিনি কখনও ওয়ার্কআউট এড়িয়ে যান না।

পাশাপাশি স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন। সপ্তাহে ৬ দিন অন্তত ১ ঘণ্টা করে জিমে কসরত করেন হিনা খান।

প্রতিদিনের শরীরচর্চায় হিনা খান ওজন উত্তোলন, কার্যকরী প্রশিক্ষণের পাশাপাশি কিছু কিকবক্সিং ও টিআরএক্স অনুশীলন করেন। এই ওয়ার্কআউটের মাধ্যমে হিনা তার পেট, পিঠ, কাঁধ ও বাইসেপের দিকে মনোনিবেশ করেন।

হিনার ডায়েট

শরীরচর্চার পাশাপাশি হিনা খান কঠোর ডায়েট মানে। কম কার্ব ও প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ ও কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে আনলে বিপাক ক্রিয়ার হার বাড়ে। এর ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা যায়।

হিনার খাদ্যতালিকায় সবজির রস ও ফল বেশি থাকে। এর মাধ্যমেই হিনা নিজেকে সারাদিন আর্দ্র রাখেন। তিনি কখনও ডায়েটে টকদই এড়িয়ে যান না।

সকালের নাস্তায় সবজির রসের সঙ্গে ২ টি কলা, কর্নফ্লেক্স ও পনির অমলেট রাখেন হিনা খান। দিনে অন্তত ১২ গ্লাস পানি পান করেন হিনা খান। তিন বলেন, ‘আমি নিরামিষ ও অনিরামিষ উভয় খাবারই খাই। তবে অতিরিক্ত কোনো খাবারই খাই না।’

সূত্র: বলিউড শাদি’স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31