ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মায়া রাণী ঘোষ নামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে দুইটার দিকে তার শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিক্ষিকার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, মৃত ওই শিক্ষিকা একাই সেই বাড়িতে বসবাস করতেন। দুপুরে পালিত মেয়ে পুতুল রাণী মায়ের খোঁজ নিতে এসে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় মায়ের নিথর দেহ পড়ে আছে। পরে তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন।
ঘটনার পর থেকে শিক্ষিকা রাণী ঘোষের স্বর্ণালংকার ও মোবাইল ফোন পাওয়া যাচ্ছেনা এ থেকে পুলিশের ধারণা করছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
মায়া রাণী ঘোষ সর্বশেষ মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান। এঘটনার রহস্য খুলতে পুলিশ ও সিআইডি ঘটনা তদন্তে মাঠে নেমেছে।


