IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> মিডবাজেট সুপারস্টার ভিভো ওয়াই২১, ১০ লক্ষ টাকা পুরস্কার

মিডবাজেট সুপারস্টার ভিভো ওয়াই২১, ১০ লক্ষ টাকা পুরস্কার

ধূমকেতু প্রতিবেদক : শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো সম্প্রতি বাংলাদেশে এনেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২১। প্রি -অর্ডার শেষে ২১-সেপ্টেম্বর থেকে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ভিভো’র যেকোনো অথোরাইজড আউটলেটে এবং জিএন্ডজি, পিকাবু.কম, অথবা.কম এবং রবিশপ ই-কমার্স প্ল্যাটফর্মে।

সেই সাথে চলছে ভিভো’র আকর্ষণীয় পুরস্কারের আয়োজন। ভিভো তাদের ক্রেতাদের জন্য বিভিন্ন পুরস্কার প্রদান করছে, যার মধ্যে একজন ভাগ্যবান বিজয়ীর জন্য ১০ লাখ টাকার পুরস্কারও রয়েছে। নতুন মডেলের স্মার্টফোন ভিভো ওয়াই ২১ এর যাত্রা উপলক্ষে ভিভো’র এই চমকে দেওয়া আয়োজন; যা বাংলাদেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রির ইতিহাসে এই প্রথম । এছাড়াও রয়েছে ২১০০ টাকা ক্যাশব্যাক এবং নিশ্চিত ভিভো গিফটবক্স পাওয়ার সুযোগ। ভাগ্যবান বিজয়ী নির্বাচন লাইভ করা হবে ভিভো বাংলাদেশের ফেইসবুক পেইজ থেকে।

ভিভো বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর) রিয়াসাত আহমেদ বলেন, “ভিভো গ্রাহকদের চাহিদা বুঝতে পারে এবং ভিভো ওয়াই সিরিজ বাংলাদেশের তরুণ গ্রাহকদের প্রতীক। ভিভো ওয়াই২১ হলো আউটলুক এবং পারফরম্যান্সের নিখুঁত এক সংমিশ্রণ। স্মার্টফোনটি অত্যন্ত আকর্ষণীয় এবং নির্ভরযোগ্য। স্লিক ডিজাইন এবং ৮.০ মিমি সুপার স্লিম বডিসহ, ভিভো ওয়াই২১ বাজেট ফ্রেন্ডলি তালিকার সেরা স্মার্টফোনগুলির মধ্যে একটি।’’ তিনি আরও যোগ করেন, “পূর্বে চালু হওয়া ভিভো ওয়াই২০ বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল, যা আমাদের গ্রাহকদের জন্য একটি অল-ইন-ওয়ান বাজেট স্মার্টফোন তৈরিতে অনুপ্রাণিত করেছিল, আর এরই ধারাবাহিকতার রূপ ভিভো ওয়াই২১ ।

“ভিভো ওয়াই২১ এর পেছনে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই মেইন ক্যামেরার মাধ্যমে বোকেহ ছবির অভিজ্ঞতা নেওয়া যাবে দারুণভাবে। ছবিতে সৃজনশীলতা তুলে ধরা যাবে। আর ম্যাক্রো ক্যামেরাটি দিয়ে ৪ সেন্টিমিটার পর্যন্ত স্পষ্টভাবে ফোকাস করা যাবে। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটিতে নেচারাল ফেস বিউটি অ্যালগরিদম ফিচার রয়েছে। পোর্ট্রইেট মোডে গিয়ে ফেস বিউটি অ্যালগরিদমটি ব্যবহার করা যাবে। পোর্ট্রইেট মোডে পোজ গাইড ফিচারও রয়েছে; যা ব্যবহারকারীদেরকে বিভিন্ন ধরণের ফান সেলফি পোজ দিতে সাহায্য করবে। ফোনটির ক্যামেরায় ফিল্টার ২.০ ফিচার রয়েছে যা থেকে বিভিন্ন ধরণের রঙ পছন্দ করে নেয়া যাবে এবং অন্ধকার ও আলোর সংমিশ্রণে ছবিকে করবে আরো দূর্দান্ত।

ভিভো ওয়াই২১-এ মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরের সাথে রয়েছে দ্বিতীয় প্রজন্মের ৪ জিবি + ১ জিবি এক্সটেন্ডেড র‌্যাম প্রযুক্তি এবং রয়েছে ৬৪ জিবি’র রম, যা আলাদা মেমোরী কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটির ডিসপ্লে ৬.৫১ ইঞ্চির; ডিজাইনও বেশ আকর্ষনীয় ও স্লিম। দ্রুত ও সহজে আনলক করার জন্যে রয়েছে সুপার স্লিম বডির সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিও।

ভিভো’র নতুন এই স্মার্টফোনে বাজেটের মধ্যেই মিলবে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং আউটলুকের চমৎকার সমন্বয় । ভিভো ওয়াই২১-এ রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে টাইপ-সি পোর্ট; যা একবার ফুল চার্জে ১০ ঘন্টা অনলাইন গেমিং এবং ১৫ ঘন্টা ভিডিও দেখা সম্ভব ।

ভিভো ওয়াই২১ এর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য এর রিভার্স চার্জিং ক্ষমতা যা ব্যবহারকারীদের স্মার্টফোনটিকেই পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে দেয়। মেটালিক ব্লু এবং ডায়মন্ড গ্লো এই দুইটি রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২১।

ভিভো ওয়াই২১ স্মার্টফোনটির মূল্য রাখা হচ্ছে মাত্র ১৪,৯৯০ টাকা।

ভিভো ওয়াই২১ প্রোডাক্ট সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : https://www.vivo.com/bd/products/y21

ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা ডিজাইন ড্রিভেন ভ্যালুর ওপর ভিত্তি করে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত মোবাইল ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ^জুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31