IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> বাগমারায় টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়

বাগমারায় টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : মহামারী করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে আতংক বিরাজ করেছে পৃথিবী জুড়ে। সে সময় করোনা ভাইরাসের কবল থেকে রক্ষার ছিল না কোন উপায় বা প্রতিষেধক। করোনার শুরু থেকে অনেক ভীতি আর আতংক দেখা গেছে লোকজনের মাঝে। করোনা প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের পর সেটা নিয়েও সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সরকার বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহ করে বিনামূল্যে দেশবাসীকে প্রদানের ব্যবস্থা করলেও অনেকেই সেটা নিতে চাননি।

সরকারের পক্ষ থেকে ভ্যাকসিন গ্রহণে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হলেও প্রথমে সেটার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেন অনেকে। টিকা প্রদানের শুরুর দিকে সম্মুখ সারির লোকজনকে টিকা দেয়া হলেও বর্তমানে দেশব্যাপি গণহারে টিকা প্রদান করা হচ্ছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন টিকা নিচ্ছেন নিজ আগ্রহে। টিকার কার্যকারীতার সুফল পাওয়ায় দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লোকজন টিকা গ্রহণ করছেন। রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। সকাল থেকেই টিকা নেয়ার জন্য এসে বসে আছে লোকজন। প্রতিদিন গড়ে দেড় হাজারের অধিক ব্যক্তিকে করোনা প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের ইপিআই টেকনিশিয়ান গোলাম মোস্তফা জানান, অনলাইনে আবেদন বিহীন কাউকে টিকা দেয়া হচ্ছে না। টিকা প্রদানের শুরু থেকে এখন পর্যন্ত অনলাইনে আবেদন করেছে ১ লাখ ৫ হাজারের অধিক মানুষ। এরই মধ্যে দুই ডোজই সম্পন্ন হয়েছে ২৮ হাজারের অধিক মানুষের। সেই সাথে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে ৪৮ হাজারের অধিক। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি বুথে সিনোফার্ম এর টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরমধ্যে ২টি পুরুষের এবং ২টি মহিলার বুথ। এতে কাজ করছেন ২০ জন স্বেচ্ছাসেবী, ৮ জন নার্স এবং ৮ জন সেমকো। প্রশিক্ষিত ব্যক্তিদের দ্বারাই টিকা প্রদান অব্যাহত রয়েছে। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি। টিকা প্রদানে বয়স্কদের প্রাধাণ্য দেয়া হচ্ছে। অন্যদিকে গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ ১১ হাজার জনকে টিকা দেয়া হলেও দ্বিতীয় ডোজ নিয়েছে ১০ হাজার জন। অন্যরা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিচ্ছেন বলেন জানা গেছে। অনলাইনে আবেদন করলেও তারিখ অনুযায়ী আবেদনকারীর মোবাইলে টিকার তারিখ পাঠানো হচ্ছে। সে মোতাবেক লোকজন টিকা নিতে আসছেন। বর্তমানে চলছে গত আগস্ট মাসের ৭-৮ তারিখে আবেদনকারীদের টিকা প্রদান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে উপজেলা জুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে মাত্র ৫ জনের। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা খুবই কম। সপ্তাহে দু এক জন। আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে সুস্থ আছেন।

তিনি আরও বলেন, টিকার সরবরাহ ঠিক থাকলে যারা আবেদন করেছেন তাদেরকে টিকা দেয়া সম্ভব হবে। প্রতিদিন যে হারে আবেদন পড়েছে সে হারে টিকা দেয়া যাচ্ছেনা। এক দিনে আমরা দুই হাজার পর্যন্ত টিকা দিয়েছি। গ্রামের লোকজন আগের চেয়ে অনেক সচেতন হওয়ার কারনে আবেদনের সংখ্যা বাড়ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31