IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরের বিলে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধর লাশ

তানোরের বিলে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধর লাশ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে বিল কুমারী বিলে মাছ ধরতে গিয়ে তানোর কুঠিপাড়া গ্রামের আহম্মাদ (৬৫) নামের নিখোঁজ হওয়া এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই বৃদ্ধ’র লাশ বিল কুমারী বিলে ভাসতে দেখে স্থানীয়রা তানোর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

নিখোজের পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে কুঠিপাড়া গ্রামের মৎস্যজীবি বৃদ্ধ একাই নৌকা নিয়ে বিল কুমারী বিলে মাছ ধরতে বিলের মাঝখানে গিয়ে জালে মাছ ধরছিলেন এসময় বেলা সাড়ে ১২টার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়।

বেলা ২ টার পর থেকে গ্রামবাসীরা ওই বৃদ্ধ’র নৌকা কিনারে দেখে কেউ বুঝতে না পারায় গুরুত্ব দেননি। সময়মত ওই বৃদ্ধ বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন বৃদ্ধ কে খুজতে থাকেন।

পরে খবর দেয়া হলে তানোর ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থল পরিদর্শন করলেও ডুবুরীদল না থাকায় বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ডুবুরী আসলে বিলের পানিতে খুজাখজি করা হবে জানিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করতে বলে ফিরে যান।

গ্রামের লোকজন বিলে নৌকা নিয়ে রাত সাড়ে ১০ টা পর্যন্ত বৃদ্ধকে খুজেও পাননি। রাজশাহী থেকে ডুবুরীদল আসার আগেই সকাল ১০ টার দিকে বিলে ভেসে উঠে ওই বৃদ্ধ’র লাশ।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে, এঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31