ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির আবির জাওয়াদ নামে এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে ওই শিক্ষার্থী বাসায় চিকিৎসা নিচ্ছেন। আপাতত তার কোন শারিরীক জটিলতা দেখা যায়নি।
প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম বলেন, আবির জাওয়াদের পরিবার আগে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত। সেখান থেকে আবির আক্রান্ত হয়ে থাকতে পারে। ওই শিক্ষার্থী গত ১৮ সেপ্টেম্বর করোনা পজেটিভ হয়। এর আগে ওই শিক্ষার্থী স্কুলে এসেছিলো। তবে এখন কারো মধ্যে করোনার উপসর্গ দেখা যায়নি। তাই নিয়ম অনুযায়ী ক্লাস চলবে।


