IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রাসিকের ১৯নং ওয়ার্ডে সেকেন্ডারী ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রাসিকের ১৯নং ওয়ার্ডে সেকেন্ডারী ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রাম বারো রাস্তার মোড় হতে জলিলের মোড় হয়ে নূরু ড্রাইভারের বাড়ি পর্যন্ত সেকেন্ডারী ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এ ড্রেন নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেকেন্ডারী ড্রেন নির্মাণের এ কাজটি সম্পন্ন করতে ব্যয় হবে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ৯৬ টাকা। এর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার।

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের WP-২৭বি প্যাকেজের আওতায় নগরীর ১৮, ১৯,২০ ও ২২নং ওয়ার্ডে সেকেন্ডারী ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হবে। WP-২৭বি প্যাকেজে ১৮, ১৯,২০ ও ২২নং ওয়ার্ডে সেকেন্ডারী ড্রেন নির্মাণ কাজে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৩৪ টাকা।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী পপি, সংশ্লিষ্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন নন্দিনী, উপ-সহকারী প্রকৌশলী আল মুতি সরাফুদ্দিন, নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি শামসুজ্জামান রতন, ১৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসেন আলী মন্ডল।

আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবু শাহীন রেজা, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, আওয়ামী লীগ নেতা সিদ্দিক মোল্লা, মোকছেদ আলী, জামরুল ইসলাম, ফজর আলী, ১৯নং ওয়ার্ড (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নয়ন আলী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31