IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> গ্রাহককে টাকা না দেয়ার অভিযোগ ফারইস্টের বিরুদ্ধে

গ্রাহককে টাকা না দেয়ার অভিযোগ ফারইস্টের বিরুদ্ধে

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : ভবিষ্যতের কথা চিন্তা করে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, রাজশাহী শাখায় নিজের নামে গত ১০ বছর আগে একটি বীমা পলিসি খুলেছিলেন রবিউল ইসলাম। পেশায় তিনি দিনমজুর। বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মহলদারপাড়া এলাকায়। তিনি ওই এলাকার ভেকু মহলদারের ছেলে। যদিও নিত্যদিন কাজে না বের হলে সংসার চালানোয় তার জন্য দায় হয়ে পড়ে। টানাপোড়েনের সংসার হওয়ার পরেও কিছু টাকা বাঁচিয়ে মাসিক ২১০ টাকা করে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সে বীমা পলিসি খুলেন তিনি।

ফারইস্টের পক্ষ থেকে যে ব্যক্তি তাকে বীমার পলিসি খুলিয়েছিলেন তিনি তখন তাকে জানিয়েছিলেন, ১০ বছর মেয়াদ পূর্ণ হলে তিনি ২৫ হাজার টাকা জমার বিপরীতে লাভসহ ৫০ হাজার টাকা পাবেন। কিন্ত সে আশায় যেন বাদ সেধেছে ফারইস্টে কর্মরত বর্তমান কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অসহযোগিতা ও হয়রানিতে লাভসহ ৫০ হাজার টাকা পাওয়াতো দূরের কথা, আসল টাকায় পাচ্ছেননা। তার পলিসির ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর ১ বছর হতে চললেও এখনো টাকার দেখা পাননি তিনি। কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা থেকে চেক আসেনি বলে দিনের পর দিন ঘুরাচ্ছেন। এনিয়ে ব্যাপক ভোগান্তি ও হয়রানির মধ্যে পড়েছেন দিনমজুর রবিউল।

মাঝে মধ্যে মাসিক টাকা না দেয়ায় ফারইস্ট কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, তিনি মোট ২৮ হাজার ৪৪৭ টাকা পাবেন। তিনি সেটি নিতে রাজি হয়েছেন।

আরো জানা গেছে, ফারইস্ট বীমা কোম্পানীর ২৪৮০ ফান্ড নম্বরের আওতায় তার টাকা জমা হয়েছিল। এখন সেটি পার হয়ে ২৫০০ ফান্ড নম্বরের টাকা গ্রাহককে প্রদান করেছে কর্তৃপক্ষ। কিন্ত তার টাকা অজ্ঞাত কারণে এখনো দেয়া হয়নি।

ভুক্তভোগী রবিউল অভিযোগ করে জানান, তার পরে যারা পলিসি করেছিলেন তাদের মধ্যে অনেককেই টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ। কিন্ত তিনি টাকা পাননি। ফারইস্টের অফিসে গেলে তার শুধু আশ্বাস দেয়। ঢাকা থেকে চেক আসেনে এমন অজুহাতও দেখায়। তাদের কথামত ব্যাংকে একাউন্টও খুলেছেন তিনি। তারপরও টাকা বুঝে পাচ্ছেন না।

বর্তমান ব্যবস্থাপক তাকে জানিয়েছেন, ঢাকা থেকে চেক এলে তিনি পাবেন। চেক না এলে তার কিছু করার নেই।

তিনি আরো জানান, শুধু তিনি নন। তার মতো আরো অনেকে এই হয়রানির মধ্যে পড়েছেন। যা অফিসে গেলে দেখতে পাওয়া যাবে। অনেকেই অফিসে গিয়ে কান্নাকাটি করছেন।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স রাজশাহী সার্ভিস সেন্টারের ব্যবস্থাপক আব্দুল মালেক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যাদের লোক আছে বা ক্ষমতাশালী তারা তাড়াতাড়ি করে আগে টাকা উঠিয়ে নেন। এ কারণে সমস্যাটি হয়েছে। চেক এলে তাকে টাকা বুঝিয়ে দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31