IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> বাগমারায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

বাগমারায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নির্বাচন কমিশন এর পক্ষ থেকে উপজেলা নির্বাচন কমিশন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নাগরিকদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। প্রতিটি ব্যক্তি এখন স্মার্ট জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। যে সকল ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এরই হয়ে গেছে তাদেরকে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হচ্ছে।

বিনামূল্যে সরকার জনগণকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছেন। একজন নাগরিকের সকল তথ্য এই স্মার্ট কার্ডে সন্নিবেশিত থাকবে। দেশ এবং দেশের বাইরে স্মার্ট জাতীয় পরিচয়পত্রে মাধ্যমে অনেক সুবিধা নিতে পারবেন লোকজন। আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী আবিস্কার হচ্ছে প্রতিটি নাগরিকের স্মার্ট জাতীয় পরিচয়পত্রের ব্যবহার। এক কার্ডে মিলবে কাঙ্খিত সব সেবা। আওয়ামী লীগ সরকার প্রথমে ছবি সহ ভোটার তালিকা প্রণোয়ন করেছেন। নাগরিকের অধিকার সুরক্ষায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, কাউন্সিলর হাচেন আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন চেয়ারম্যানগণ, আওয়ামী লীগ নেতৃতবৃন্দ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২ লাখ ৬৮ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31