ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে কন্যা শিশুদের অগ্রযাত্রা বহমান রাখার প্রত্যয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তে তানোর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও কুইজ এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিষেশ অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
তানোর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খাদেমন্নবী বাবু চৌধুরী, তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক/ শিক্ষিকাসহ কন্যা শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, কন্যা শিশুদের অগ্রযাত্রা বহমান রাখতে সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন ১৮ বছরের নিচের কন্যারা শিশু, তারা যেন বাল্য বিয়ের স্বীকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে সকলের প্রতি উদার্থ আহ্বান জানানো হয়।


