IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শন চলছেই

উত্তর কোরিয়ার সামরিক শক্তি প্রদর্শন চলছেই

ধূমকেতু নিউজ ডেস্ক : একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে নিজেদের সামরিক শক্তি দেখিয়ে চলেছে উত্তর কোরিয়া। এরই ধারাবাহিকতায় এবারে উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি।

স্থানীয় সময় শুক্রবার এতথ্য নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম কেসিএনএ। সেখানে বলা হয়, বৃহস্পতিবার উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছোড়া হয় এবং এর কার্যকারিতা যাচাই করা হয়।

একবারেই নতুন এই ক্ষেপণাস্ত্রটিতে অথ্যাধুনিক কিছু প্রযুক্তি যোগ করা হয়েছে বলেও জানা গেছে।

গেল সপ্তাহেও, উচ্চগতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে দেশটি।

সামরিক শক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর ক্ষেপণাস্ত্রের সক্ষমতার সাথে পাল্লা দিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র একটি অত্যাধুনিক সংস্করণ বলেও দাবি করে পিয়ংইয়ং।

এঘাড়া গত মাসের শুরুতে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

দেশটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের হাত থেকে নিজেদের প্রতিরক্ষা করতেই ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ করছে তারা। প্রতিপক্ষ হিসাবে দক্ষিণ কোরিয়াও তালিকায় রয়েছে। কারণ আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া মিত্র দেশ। এখনও দক্ষিণ কোরিয়ায় মোতায়েন রয়েছে প্রায় সাড়ে ২৮ হাজার মার্কিন সেনা।

এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করতে দেশটির প্রতি নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। তারপরেও বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।

শুক্রবারে বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বসার কথা রয়েছে তিন দেশের।

এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, উত্তর কোরিয়ার এ ধরনের আচরণ সবার জন্য শুধু অস্থিরতা আর নিরাপত্তাহীনতাই বাড়াচ্ছে।

সূত্র: সিএনএন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31