IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> বড় শট খেলায় ব্যস্ত সৌম্য

বড় শট খেলায় ব্যস্ত সৌম্য


ধূমকেতু নিউজ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন সৌম্য সরকার। টাইগার ওপেনারের ব্যাটের সেই ক্ষুরধার অবশ্য হারিয়ে যায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেই। নিষ্প্রাণ ব্যাটের ধার ফেরাতে তাই এখন বড় শট খেলার অনুশীলন করছেন এই বাঁহাতি ব্যাটার।

নিজেকে ফিরে পেতে রীতিমত চোয়ালবদ্ধ এই ক্রিকেটার। সেপ্টেম্বরের শুরুর দিকে শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজের পর খেলোয়াড়রা ছুটি পেলেও তাইতো অনুশীলনে নিজেকে সর্বদা ব্যস্ত রেখেছেন সৌম্য। হোম অব ক্রিকেটে বেশ কয়েকদিন দেখা যায় তাঁর ঘাম ঝরানোর দৃশ্যও।

এমন কঠোর অনুশীলনে মূলত কী নিয়ে কাজ করলেন সৌম্য? জবাবে এই ব্যাটার জানান, বিশ্বকাপের উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন অনুশীলনে। কারণ অনুশীলনের উইকেট ছিল স্পোর্টিং উইকেটের কাছাকাছি। সেইসঙ্গে বড় শট খেলার জন্য ভারসাম্য ঠিক রাখার কৌশল রপ্তেরও অনুশীলন করে গেছেন জনপ্রিয় এই মারকুটে।

সৌম্য বলেন, ‘স্কিল নিয়ে কিছু কাজ করা তো হয়েছেই। ব্যালেন্স ঠিক করা, উইকেটে মানিয়ে নেয়া নিয়েও কাজ করেছি। আমরা গত যে দুটি সিরিজে খেলেছি, সেখানে উইকেট অনেক কঠিন ছিল। স্পোর্টিং উইকেটে খেলার জন্য তাই আবারও নিজেকে প্রস্তুত করতে হচ্ছে।’

অনুশীলনের ফাঁকে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সৌম্য

বাঁহাতি এই ব্যাটার আরো বলেন, ‘গত প্র্যাকটিস সেশনগুলোতে উইকেট ভালো ছিল। বড় শট খেলতে গেলে ভারসাম্য জরুরি। ওটা নিয়েই বেশি কাজ করেছি।’

আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতিটাও ভালোভাবে সম্পন্ন হবে উল্লেখ করে সৌম্য সরকার বলেন, ‘এতদিন অনুশীলন করলাম। আশা করি, প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। তাতে করে প্রস্তুত হওয়ার আরও সুযোগ পাব। যতটুকু হয়েছে ভালোই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31