IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০ শতাংশ বাড়ানোর নির্দেশ

চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০ শতাংশ বাড়ানোর নির্দেশ

ধূমকেতু প্রতিবেদক : এ বছর আখ চাষের জমির পরিমাণ, আখের ফলন ও চিনির মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে শতকরা ২০ ভাগ বাড়িয়ে তা অর্জনে একযোগে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।

গত বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)-এর আওতাধীন রাজশাহী সুগার মিলস, নর্থ বেঙ্গল সুগার মিলস ও নাটোর সুগার মিলস লিমিটেড পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

শিল্প সচিব বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অবৈধ পাওয়ার ক্রাশিং মেশিন (গুড় মাড়াই কল) পরিচালনা কার্যক্রম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে। মিলজোন চাষিদের অন্যত্র আখ বিক্রি রোধে সচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রমের পাশাপাশি আইনি তৎপরতা অব্যাহত রাখতে হবে। উন্নত, মানসম্পন্ন ও অধিক ফলনশীল আখবিজের বপন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে, চাপাইনবাবগঞ্জে ব্যবহৃত আখবীজ ভ্যারিটির পরীক্ষামূলক ফলন যাচাই করা যেতে পারে। তিনি কারখানার প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর ব্যক্তিগত অ্যাকশন প্ল্যান (আইএপি) দাখিল করারও নির্দেশ দেন।

খরচ কমানোসহ চিনির উৎপাদন বাড়াতে সামগ্রিক পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দিয়ে শিল্প সচিব বলেন, ‘রাজশাহী সুগার মিল চালু রাখার লক্ষ্যে বিদেশি বিনিয়োগ কাজে লাগিয়ে সরকারের চিনির পাশাপাশি বহুমুখী পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।’ তিনি নর্থ বেঙ্গল সুগার মিলের স্ক্র্যাব মালামাল বিধি মোতাবেক বিক্রয়ের পাশাপশি পুরনো মেশিনারিজ রিপ্লেসের উদ্যোগ নিয়ে শ্রমিক কর্মকর্তা-কর্মচারী সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে স্ব স্ব প্রতিষ্ঠানের কল্যাণে এগিয়ে আসার আহŸান জানান।

কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আখ চাষিদের জন্য ভর্তুকির ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন শিল্প সচিব। তিনি নর্থ বেঙ্গল সুগার মিল জোনের চাষিদের নিয়ে আখের চারা রোপণ মৌসুম উদ্বোধন করেন। এসময় প্রতিটি চিনিকলে গাছের চারা রোপণ করেন তিনি।

চিনিকল পরিদর্শন শেষে রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)-এর অংশ হিসেবে চিনিকল এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কম্পানি আখ চাষিদের মধ্যে আখবীজ খাতে ২০২১-২২ অর্থবছরে চার কোটি টাকা বিতরণের যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানান শিল্প সচিব। তিনি চিনিকলগুলোকে লাভজনক করতে এসব কার্যক্রম পর্যবেক্ষণের জন্য গঠিত মন্ত্রণালয়ের মনিটরিং টিমের সদস্যদের নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু আনোয়ারুল আলম, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, বিএসএফআইসির উর্ধ্বতন কর্মকর্তা, চিনি ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় আখ চাষিরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31