IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইল-মার্কিন ষড়যন্ত্রের প্রতি নজর তেহরানের

ইসরাইল-মার্কিন ষড়যন্ত্রের প্রতি নজর তেহরানের

ধূমকেতু নিউজ ডেস্ক : যে কোনো যুদ্ধ ও উত্তেজনা থেকে দূরে থাকা ইসলামি ইরানের প্রধান নীতি। কিন্তু তাই বলে দেশটির বিরুদ্ধে বাইরের কারো হুমকির কাছে ইরান কখনো মাথা নত করেনি এবং যারাই এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরান।

শত্রুকে সতর্ক করে দেয়ার জন্য ইরান নিয়মিত বিভিন্ন ধরনের সামরিক মহড়ার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে গতকাল ইরান ‘ফাতহান খয়বার’ নামে সামরিক মহড়া চালিয়েছে। উত্তর পশ্চিম ইরানে পরিচালিত এ বিশাল মহড়ায় বিভিন্ন ধরনের সাজোয়া যান, কামান, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম এশিয়ায় আমেরিকার অন্যতম একটি লক্ষ্য হচ্ছে ইরানের ওপর নিরাপত্তা ক্ষেত্রে সর্বোচ্চ চাপ সৃষ্টির পাশাপাশি এ অঞ্চলে ইরানকে দ্বন্দ্ব সংঘাত ও যুদ্ধে লিপ্ত রাখা। ইরানকে দুর্বল করার লক্ষ্য নিয়েই ওয়াশিংটন ইসরাইলের সঙ্গে রাজতন্ত্র শাসিত আরব সরকারগুলোর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে ইরান বিরোধ জোটকে আরো শক্তিশালী করতে চাইছে।

বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল কয়েকটি আরব দেশের ওপর তাদের প্রভাবকে কাজে লাগিয়ে এ অঞ্চলের জাতিগুলোর ইসলাম ও মুসলিম পরিচিতিকে ধ্বংসের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তারা ইরানসহ অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোকে দুর্বল করা এবং মুসলিম দেশগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টির জন্য আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক বিস্তারে উঠেপড়ে লেগেছে। অন্য কথায় বলা যায় এ অঞ্চলের মুসলিম দেশগুলোর মধ্যে স্থায়ী ঝগড়া ঝাটি ও বিভেদ সৃষ্টির জন্য ইসরাইল সামরিক ও রাজনৈতিক কূটকৌশল নিয়েছে।

তবে ইসলামি ইরান সবসময় এ অঞ্চলে ইসরাইল ও আমেরিকার ষড়যন্ত্রের প্রতি গভীর নজর রেখে চলেছে। তেহরান মনে করে পারস্য উপসাগর ও এর আশেপাশের অন্যান্য এলাকায় ইসরাইলের উপস্থিতি সমগ্র এ অঞ্চলের জন্য বিরাট হুমকি। তবে এ অঞ্চলে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ ইরান কাউকে দেবে না। তাই উত্তর পশ্চিমাঞ্চলে বিশাল সামরিক মহড়ার মাধ্যমে ইরান শত্রুদের কাছে এ বার্তা পৌঁছে দিয়েছে যে তাদের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ইসরাইল সবসময়ই মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও উত্তেজনা জিইয়ে রাখার চেষ্টা করেছে। যেহেতু তারা বর্তমানে পশ্চিম এশিয়ায় ইরান, হিজবুল্লাহ ও হামাসের মতো ইসলামি প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সে কারণে তারা ইরানের প্রতিবেশী অঞ্চলগুলোকে টার্গেটে পরিণত করেছে যাতে ইরানকে অন্য দিকে ব্যস্ত রাখা যায় এবং ইসরাইলের দিকে তাকানোর সুযোগ না পায়। দৈনিক রাই আল ইয়াওমের সম্পাদক আব্দুল বারি আতাওয়ান ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্কের সুবাদে ইরানের পাশেই ইসরাইলের পা রাখার সুযোগ তৈরি হওয়ার কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকার প্রত্যক্ষ সমর্থন নিয়ে ইসরাইল কয়েকটি আরব দেশের সঙ্গে সামরিক সহযোগিতা গড়ে তুলেছে যার মূল লক্ষ্য হচ্ছে ইরানকে মোকাবেলা করা। ইসরাইলের ইন্ধনেই সম্প্রতি কয়েকটি আরব দেশের নেতাদের ইরান বিরোধী বক্তব্যকে এরই আলোকে মূল্যায়ন করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান বিরোধী তৎপরতাকে তেহরান কোনোভাবেই সহ্য করবে না। তিনি তেহরানে আজারবাইজানের নতুন রাষ্ট্রদূত আলী আলীযাদের পরিচয়পত্র গ্রহণের সময় এই দুই দেশের সীমান্তে ইসরাইলের সাম্প্রতিক তৎপরতার কথা উল্লেখ করে বলেছেন, এই পরিস্থিতি তেহরান কোনোভাবেই সহ্য করবে না এবং সীমান্তে ইসরাইলের ষড়যন্ত্র রোধে ইরান যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। কেননা আঞ্চলিক বহু সংকটের কলকাঠি নাড়ছে ইসরাইল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31