IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> মুম্বাইয়ের হার রাজস্থানের জয়

মুম্বাইয়ের হার রাজস্থানের জয়


ধূমকেতু নিউজ ডেস্ক : ছয়ে থাকা মুম্বাইয়ের সামনে সুযোগ ছিল কারো দিকে না তাকিয়ে নিজেদের পারফর্ম্যান্স দিয়েই আইপিএলের প্লে-অফের টিকিট নিশ্চিত করার। তবে শনিবার বিকেলে দিল্লির কাছে হেরে সেই সমীকরণটা জটিল করে তোলেন রোহিত-অশ্বিনরা।

অন্যদিকে রাতের বিগ ম্যাচে রুতুরাজের অনবদ্য শতকে ১৮৯ করা সুপার পাওয়ার চেন্নাইকে জ্যাসওয়াল ও শিভম দুবের দুই ঝড়ো ফিফটিতে চড়ে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। আর এতেই জমে গেছে চলতি আইপিএলের প্লে-অফের লড়াই।

কেননা, ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে ধোনির চেন্নাই ও পন্টের দিল্লি। আর একটি ম্যাচ জিতলেই শেষ চারের টিকিট নিশ্চিত করবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। এমনকি না জিতলেও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা থাকছে কোহলিদের!

তবে, প্লে-অফের মূল লড়াইটা এখন চতুর্থ দলের টিকিটের নিয়েই। আর এই লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষ কলকাতা, পাঞ্জাব, রাজস্থান ও মুম্বাই। এই চার দলই ১২ ম্যাচে সংগ্রহ করেছে সমান ১০ পয়েন্ট করে।

তাইতো, এখন শেষ দুই রাউন্ডের ম্যাচে যারা বাজিমাত করতে পারবে, তারাই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত প্লে-অফে। তার আগে আপাতত দেখে নেয়া যাক, আইপিএল ২০২১-এর বর্তমান পয়েন্ট টেবিল।

আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:
১. চেন্নাই সুপার কিংস: ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে যথারীতি লিগ টেবিলের শীর্ষে ধোনির সিএসকে। প্রথম দল হিসেবে আগেই প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে হলুদ শিবির। নেট রান-রেট +০.৮২৯।

২. দিল্লি ক্যাপিটালস: ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দিল্লি আছে দুই নম্বরে। দ্বিতীয় দল হিসেবে ইতিমধ্যেই শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলেছে ঋষভ পন্টের দল। দিল্লির নেট রান-রেট +০.৫৫১।

৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১১ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির দল। তাদের নেট রান-রেট -০.২০০। আরেকটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে আরসিবি।

৪. কলকাতা নাইট রাইডার্স: ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কেকেআর রয়েছে চার নম্বরে। তাদের নেট রান-রেট +০.৩০২। প্লে-অফে যেতে হলে শেষ দুই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই তাদের।

৫. পাঞ্জাব কিংস: ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাঞ্জাব। তাদের নেট রান-রেট -০.২৩৬। লোকেশ রাহুলের দলকেও জিততে হবে শেষ দুটি ম্যাচে।

৬. রাজস্থান রয়্যালস: বিগ ম্যাচে চেন্নাইকে হারিয়ে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে রাজস্থান। তাদের নেট রান-রেট -০.৩৩৭। তাই এখন প্লে-অফের রেসে আছে গোলাপি শিবিরও।

৭. মুম্বাই ইন্ডিয়ান্স: দিল্লির কাছে হেরে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই। তাদের নেট রান-রেট -০.৪৫৩। রোহিতদের সামনে তাই এখন কঠিন চ্যালেঞ্জ।

৮. সানরাইজার্স হায়দরাবাদ: ১১ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে টেবিলের তলানিতেই। ৯ ম্যাচে হার নিয়ে আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে কেন উইলিয়ামসনের দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31