IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> পুঠিয়ায় স্বামির বিরুদ্ধে স্ত্রীর পর্নোগ্রাফি মামলা

পুঠিয়ায় স্বামির বিরুদ্ধে স্ত্রীর পর্নোগ্রাফি মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : কর্থিত প্রেমিকার (২২) প্রতারণার ফাঁদে পড়ে তাকে বিয়ে করেন আব্দুল বারিক (৩০)। আর বিয়ের এক সপ্তাহ না যেতেই সে স্ত্রী কৌশলে তাদের আপত্তিকর দৃশ্য স্বামির মুঠোফনে ধারণ করেন। এরপর স্বামির ফোন ব্যবহার করে তার বন্ধু মহলে সরবরাহ করেন। এরপর সেই স্বামিকে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবী করেন। ভুক্তভোগি বারিক তার স্ত্রীর দাবী অনুসারে টাকা দিতে অস্বীকার করেন। যার কারণে স্ত্রী বাদী হয়ে থানায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ তাকে আটক করেছেন।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের পানানগর গ্রামে। আর কর্থিত ওই স্ত্রীর বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার সমেসপাড়া গ্রামে।

নাম প্রকাশ না করা শর্তে থানার একজন উপপরিদর্শক বলেন, এর আগেও ওই দুটি বিয়ে করেছেন বলে প্রাথমিক তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে ওই নারী একটি প্রতারক চক্রের সাথে জড়িত। ওই চক্রটি এই নারীকে দিয়ে বিয়ের নামে কৌশলে অর্থ হাতিয়ে নেয়ারর চেস্টা করছেন কিনা এ বিষয়টিও তদন্ত করা হচ্ছে। তবে যেহেতু মুঠোফোনে কিছু আপত্তিকর ভিডিওসহ মামলা করেছেন, সেই মামলার সূত্রে বারিককে আটক করা হয়েছে।

মামলার বাদী ওই নারী বলেন, মুঠোফনে দুইমাস আগে বারিকের সাথে আমার সস্পর্ক গড়ে উঠে। সে সূত্রে আমারা বিয়ে গত ২৬ আগস্ট ঢাকায় একটি কাজি অফিসে গিয়ে বিয়ে করি। এরপর আমরা পুঠিয়াতে চলে আসি। সম্প্রতি বারিকের সাথে বনিবনা না হওয়া আমি ঢাকায় চলে যায়। সেখানে একজনের সাথে আমার বিয়ের কথা চলছিল। আর বারিক ওই ছেলের মুঠোফনে আমাদের আপত্তিকর ভিডিও পাঠিয়ে দেয়। সে কারণে তার বিরুদ্ধে মামলা করেছি।

বারিকের সাথে তালাক না হতে আরেক জনের সাথে কিভাবে বিয়ে করছেন এমন প্রশ্নে ওই নারী বলেন, এটা আমার ব্যাক্তিগত বিষয়। আর কৌশলে অর্থ হাতিয়ে নিতে একাধিক বিয়ে করার অভিযোগ তুলেছেন আটককৃত বারিক এমন প্রশ্নে তিনি কোনো উত্তর না দিয়ে পরে কথা বলবেন বলে থানা থেকে বের হয়ে যান।

অভিযুক্ত স্বামি বারিক বলেন, আমি আগে জানতাম না এটা একটি চক্র। আর আমি ওই মহিলাকে বিয়ে করে প্রতারণার শিকার হয়েছি। এই মহিলার সাথে বড় একটি চক্র আছে। তারা বিয়ের নামে জিস্মি করে অর্থ হাতিয়ে নেয়।

তিনি বলেন, আমার জানামতে প্রবাসীসহ তিন-চারটি বিয়ে ইতিমধ্যে সে করেছে এবং কৌশলে সকলের নিকট থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছে। আর স্বামি-স্ত্রীর সাথে শারীরিক সম্পক হবে এটা স্বাভাবিক। আর আমার বিরুদ্ধ ভিডিও ছড়ানোর বিষয়ে থানায় মামলা করা হয়েছে সে বিষয়ে আমি কিছুই জানতাম না। তবে বিয়ের এক সপ্তাহ না যেতেই ওই মহিলা আমার কাছে তালাক চায়। সাথে দেনমোহর ও দুই বছরের খোরপোষ বাবদ ১০ লাখ টাকা দাবি করে। তার চাহিদা মত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সে ষড়যন্ত্র করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়াদী হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই নারী বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়েছেন। মামলা নং ১ তারিখ-০২-১০-২০২১ ইং। আমরা মামলা অনুসারে অভিযুক্ত তার স্বামিকে আটক করেছি। তবে বিষয়টি রহস্যজনক মনে হলেও সঠিক তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ইতিমধ্যে ওই নারীর ব্যাক্তিগত বিষয় গুলো জানতে বিভিন্ন স্থানে খোজ খবর নেয়া শুরু করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31