IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> বাগমারায় চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, আহত ৫

বাগমারায় চেয়ারম্যানকে হত্যার চেষ্টা, আহত ৫

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জান মোহাম্মদের উপর সশস্ত্র হামলা বাঁচাতে এগিয়ে গেলে ছুরিকাঘাতে আহত ৫। আহতদের উদ্ধার করে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য রেফার করা হয়েছে। আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মাসুদ রানা (৪০), আব্দুল বারীক (৪২), মফিজ উদ্দীন (৩৮) এবং অনিক (২৭)। এ ঘটনায় চেয়ারম্যানের পক্ষ থেকে বাগমারা থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি শালিসি বৈঠক চলছিল। এ সময় হঠাৎ করে রক্ষিতপাড়া গ্রামের আছিরের ছেলে আল-আমিন বিশ্বাস হাতে ধারালো ছুরি নিয়ে পরিষদে উপস্থিত হন। ওই সময় বাহার আলী নামের এক ইউপি সদস্যের সাথে কথা কাটা-কাটি হয় আল-আমিন বিশ্বাসের। পরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে হাতে ছুরি নিয়ে হামলা চালায়। পরে চেয়ারম্যানকে আল-আমিন বিশ্বাসের হাত থেকে রক্ষা করতে গিয়ে ছুতিকাঘাতের শিকার হয় ৫ জন সাধারণ লোকজন সহ আ’লীগের নেতাকর্মীরা। পরে স্থানীয় লোকজন হামলাকারী আল-আমিন বিশ্বাসকে হাতে নাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার হাতে আহত হয় আল-আমিন বিশ্বাস। পরে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারী আল-আমিন বিশ্বাস এলাকার নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠনের সদস্য। দীর্ঘদিন তিনি এলাকায় হত্যা সহ নানান অপকর্মের সাথে জড়িত ছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোর পায়তারা চালানোর চেষ্টা করা হচ্ছে। শান্ত ইউনিয়নকে অশান্ত করার অপচেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে পুনরায় অপরাধ মূলক কার্যক্রমে নিজেকে না জড়ানোর শপথ নিয়ে পাবনার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আত্মসমর্পন করেন।

নির্বাচন ঘিরে আবারও উতপ্ত পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। আউচপাড়ার ইউপি সদস্য বাহার আলী জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই ছুরি নিয়ে আল-আমিন হামলা চালায়। আমাদের ধারনা কেউ না থাকলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান সরদার জান মোহাম্মদকে হত্যা করতো। শালিসি বৈঠকে লোকজন সহ নেতাকর্মী থাকায় প্রাণে বেঁচে গেছেন চেয়ারম্যান।

স্বপ্নচাষ প্রকল্পের সভাপতি ও বাগমারা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাবু ওরফে আর্ট বাবু বলেন, আল-আমিন বিশ্বাসও আমাদের সাথে আত্মসমর্পণ করেছিল। তবে কি কারনে এমন ঘটনা ঘটেছে সেটা আমার জানা নেই।

এ ব্যাপারে আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান সরদার জান মোহাম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আউচপাড়া ইউনিয়ন বর্তমানে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। হামলা মামলা নেই বললেই চলে। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে লোকজনের সাথে উন্নয়ন বিষয়ে বিভিন্ন সময় আলোচনা করে আসছি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। গত ২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচনের আগের দিনে সর্বহারা ক্যাডার বাহিনীর তান্ডবে বেশ কয়েকজন নিরীহ লোকজনকে জীবন দিতে হয়েছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ আবারও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ঘটনাটি শোনার পর দ্রুত পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31