IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিএডিসি’র বীজ ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

রাজশাহীতে বিএডিসি’র বীজ ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাপাইগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের জন্য বীজ ডিলার নিয়োগ করার জন্য শর্ত সাপেক্ষে প্রথম পর্যায়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে ৯জুলাই ২০২১ খ্রীষ্টাব্দে স্বাক্ষর করেন রাজশাহী বিএডিসি এর উপপরিচালক (বীজ) জুলফিকার আলী। আর বিজ্ঞপ্তিতে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ নির্ধারণ করা হয়।

এর করোনা ভাইরাসের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষি ভবন দিলকুশা, ঢাকা থেকে আর একটি অর্থ বছরের জন্য একমাস বর্ধিত করার জন্য অফিস আদেশ প্রদান করা হয়। যার স্বরক নং-১২.২৭৫.০৩৫.০৭.০২.০২৭.২০১১/৫৭। এই আদেশে ২আগস্ট ২০২১ তারিখে স্বাক্ষর করেন বিএডিসি এর মহাপরিচালক তপন কুমার আইচ।

এই আদেশে উল্লেখ করা হয় গত ২৯ জুলাই ২০২১ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ২০২১-২২ অর্থ বছরের ৫ম জরুরী সাধারণ পর্ষদ সভায় অনুমোদনক্রমে কোভিড পরিস্থিতিতে বিএডিসি’র বীজ ডিলার লাইসেন্স নবায়ন ও নুতন বীজ ডিলার নিয়োগের সময় শুধুমাত্র চলতি ২০২১-২২ অর্থ বছরের জন্য এক মাস বৃদ্ধি করা হলো। বীজ ডিলার লাইসেন্স নবায়ন ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত ফিসহ এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ ইংি তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এই আদেশে পুর্বের শতাবলী বলবত রাখেন।

এই বিজ্ঞপ্তি ও আদেশে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের শেষ তারিখ হলেও কর্তৃপক্ষ ২৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে অত্র জেলার বিভিন্ন উপজেলার ১৭৩জন নিয়োগ প্রদান করেন। এতে স্বাক্ষর করেন বিএডিসি রাজশাহীর উপপরিচালক (বীজ বিপপন) ও সদস্য সচিব জুলফিকার আলী, রাজশাহী বিএডিসি এর উপপরিচালক (আলু বীজ) ও সদস্য হাসান তৌফিকুর রহমান, বিএডিসি, চাপাইনবাবগঞ্জের সিনিয় সহকারী পরিচালক (বীবি) ও সদস্য এইচ.এস জাহিদুল ফেরদৌস ও বিএডিসি, রাজশাহী বিভাগ, রাজশাহীর যুগ্মপরিচালক (বীজ বিপপন) ও সভাপতি দেলোয়ার হোসেন।

এ নিয়ে নতুন ডিলার প্রাপ্তীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ করার না শর্তে একাধিক প্রার্থী বলেন, তারা জানেন আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। কিন্তু কোন আইনে ২৯ সেপ্টেম্বরের মধ্যেই ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এই নিয়োগে ব্যপকভাবে স্বজনপ্রীতি, দূর্নীতি ও অনিয়ম হয়েছে। এই নিয়োগ বাতিল করে পুণরায় নিয়োগ দেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানান তারা।

অগ্রিম নিয়োগ বিষয়ে জানতে রাজশাহী বিএডিসি এর উপপরিচালক (বীজ) জুলফিকার আলীর নিকট বার বার মোবাইল করলেও তিনি মোবাইল কল রিসিভ না করায় কোন মন্তব্য বা বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31