IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে রোগীদের মাঝে ওয়াক ফর লাইফ’র ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহীতে রোগীদের মাঝে ওয়াক ফর লাইফ’র ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : ওয়াক ফর লাইফ প্রকল্পের মাধ্যমে রাজশাহীতে ক্লাব ফুট দরিদ্র রোগীদের পরিবারে মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

দি গø্যানকো ফাউন্ডেশনের ওয়াক ফর লাইফ প্রকল্পের মাধ্যমে মিরাকল ফিট এর আর্থিক সহায়তায় রাজশাহীতে দরিদ্র বা মুগুর পা বিশিষ্ট শিশুদের পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতলে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন, রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতলের ডেপুটি ডাইরেক্টর (এডমিন) মামুনুর রহমান।

করোনা মহামারিতে দরিদ্র ক্লাব ফুট রোগীদের পরিবারকে চাল-১৩ কেজি, তেল-২লিটার, লবন-১ কেজি, চিড়া- ১ কেজি, আলু- ৫ কেজি, পিয়াজ-৩ কেজি, ডাল-২ কেজি, চিনি-২ কেজি ও সাবান- ১টি সহ মোট ১০টি পণ্য এবং নগদ অর্থ ৪০০ টাকা করে সহায়তা দেয়া হয়।

পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন পনসেটি চিকিৎসক মেহেদী হাসান এবং মামুনুর রহমান। এসময়ে মেহেদি হাসান বলেন, প্রতি রোববার, মঙ্গল এবং বৃহস্পতিবার হতদরিদ্র ক্লাব ফুট রোগীদের জন্য বিনামূল্যে এ চিকিৎসা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১৫৭০ জন শিশুকে চিকিৎসা সেবা দিয়েছে। যেকোন প্রয়োজনে ক্লাব ফুট শিশুদের অভিভাবকরা রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতলের অফিস কক্ষে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে এই ০১৭৪৪৫৫৯৭০৮, ০১৮৪৭০৬৭৭৪৩ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন চিকিৎসক মেহেদী হাসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31