IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> বাগমারায় মন্দির কমিটির সাথে আইন শৃংখলা বাহিনীর মতবিনিময়

বাগমারায় মন্দির কমিটির সাথে আইন শৃংখলা বাহিনীর মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে আইন শৃংখলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগমারা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসআই তারেকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর সার্কেল রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিজন সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নিমাই সরকার, বাগমারা থানার (ওসি) তদন্ত আফজাল হোসেন, হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক, যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কবির হোসেন প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৮৬টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই শান্তিপূর্ণভাবে যেন শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। দূর্গাপূজার সময় কোন ভাবেই বিশৃংখলা সৃষ্টি করা যাবে না। কেউ যেন মাদকদ্রব্য পান না করে সে জন্য মন্দির কমিটির সদস্যদের সজাগ থাকতে হবে। মাদক সেবনের ফলে লোকজনের মাথা নষ্ট হয়ে বিশৃংখলা ঘটানোর চেষ্টা করে।

তিনি আরও বলেন, প্রতি বারের ন্যায় এবার মন্দিরে স্থায়ী ভাবে আইন শৃংখলার সদস্য থাকবে না। তবে জরুরী ভিত্তিতে তারা প্রতিটি মন্দির পরিদর্শন করবেন। স্টাইকিং ফোর্স হিসেবে ভূমিকা পালন করবে পুলিশ সদস্য। যে কোন প্রয়োজনে মন্দির কমিটির লোকজন আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা পাবেন। সেই সাথে মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক রাখতে হবে। তারাই মূলত প্রাথমিক ভাবে মন্দিরের শৃংখলা বজায় রাখার কাজ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31