IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা জানালো যুক্তরাষ্ট্র

নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা জানালো যুক্তরাষ্ট্র

ধূমকেতু নিউজ ডেস্ক : নিজেদের কাছে মজুদ থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সক্রিয় এবং নিষ্ক্রিয় পরমাণু অস্ত্রের সংখ্যা ৩,৭৫০। ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত পরমাণু অস্ত্রের এই সংখ্যা ছিল।

২০১৭ সালের পর এই প্রথম আমেরিকা এ তথ্য প্রকাশ করল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টার ক্ষেত্রে রাষ্ট্রীয় পরমাণু অস্ত্রের মজুদ সম্পর্কিত তথ্যে স্বচ্ছতা বাড়ানো গুরুত্বপূর্ণ বিষয়।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের আমলে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করা হয় এবং দেশটির পরমাণু অস্ত্র আধুনিকায়ন করা হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০১৮ সালের মার্চ মাসে শেষবারের মতো পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করে বলেছিল, ২০১৭ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমেরিকার হাতে ৩,৮২২টি পরমাণু অস্ত্র মজুদ ছিল।

যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা মানব ইতিহাসে পরমাণু অস্ত্র দিয়ে কোনো দেশের ওপর হামলা চালিয়েছে।

ইরানি গণমাধ্যম পার্স টুডের এক খবরে জানানো হয়েছে, ১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত আমেরিকা ৭০ হাজারের বেশি পরমাণু ওয়ারহেড তৈরি করেছে। যা সমস্ত পরমাণু অস্ত্রধারী দেশের মোট পরমাণু অস্ত্রের সংখ্যার চেয়ে বেশি। পরমাণু অস্ত্র তৈরির জন্য এ পর্যন্ত মার্কিন সরকার ৯.৬১ ট্রিলিয়ন ডলার খরচ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31