IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টেক ওয়ার্ল্ড >> লিড নিউজ >> মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ


ধূমকেতু নিউজ ডেস্ক : গ্রাহক সেবায় নির্ধারিত অবকাঠামো ব্যবহার করছে না মোবাইল অপারেটররা। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়ছে বিটিআরসিতে। সংস্থাটি বলছে, গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে যথাযথ নির্দেশনা দেয়া হলেও সমস্যা সমাধানে মোবাইল অপারেটরদের অনীহা ও দীর্ঘসূত্রিতা এখন স্পষ্ট। অন্যদিকে অপারেটরদের অভিযোগ, লাইসেন্স ফি ও তরঙ্গের উচ্চমূল্যের কারণে গ্রাহক সেবায় বিনিয়োগ বিঘ্নিত হচ্ছে।

কল ড্রপ, মিউট কল কিংবা ধীরগতির ইন্টারনেট, এমন বহু অভিযোগ নিয়েই চলছে দেশের টেলিযোগাযোগ সেবা। নিয়ন্ত্রক সংস্থার কাছে গ্রাহকরা প্রতিনিয়ত অভিযোগ করলেও, সেবার মানের তেমন উন্নয়ন ঘটেনি বলে অভিযোগ করলেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। জানালেন, উচ্চহারে ফি প্রদান করেও যথাযথ সেবা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ ভোক্তাদের।

মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের সেবার মান বিশ্লেষনে দেখা যায়, বাংলাদেশের প্রতি দশ লাখ গ্রাহকের বিপরীতে অপারেটররা খুবই কম তরঙ্গ ব্যবহার করছে। যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বনিন্ম। বিটিআরসির কমিশনার এ. কে. এম. শহীদুজ্জামান জানালেন, এমনকি মোট ৪৯ শতাংশ সাইটে এখন পর্যন্ত নতুন বরাদ্দকৃত তরঙ্গ সংযোজনই করেনি মোবাইল অপারেটররা। যদিও মান সম্মত সেবা দেয়ার জন্য তরঙ্গের সর্বোত্তম ব্যবহার খুবই জরুরি ইন্টারনেট গতিসহ টেলিযোগাযোগ মান উন্নয়নের জন্য দেশব্যাপী সকল সাইটের নতুন বরাদ্দকৃত তরঙ্গ সংযোজন করা প্রয়োজন।

ইন্টারনেট সেবায় প্রত্যাশিত গতি না পাওয়ার অভিযোগও আছে অপারেটরদের বিরুদ্ধে। বিটিআরসির অনুসন্ধান বলছে, নূন্যতম ৩২ শতাংশ গ্রাহক সরকার নির্ধারিত ৭ এমবিপিএস গতিও পায় না। শীর্ষ দুই মোবাইল অপারেটরের ডাটা সেশনের গতি ৫ এমপিবিএসেরও কম। তবে রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদুল আলম এ ব্যাপারে বলেন, লাইসেন্স ফি ও তরঙ্গের উচ্চমূল্যের কারণে গ্রাহক সেবায় বিনিয়োগ বিঘ্নিত হচ্ছে।

উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য ফোর-জি সাইটগুলোতে অপটিক্যাল ফাইবার ব্যবহার অন্যতম শর্ত। অথচ অপারেটগুলো ফাইবার অপটিক্যালের মাধ্যমে গ্রাহক সেবা না দিয়ে, দিচ্ছে মাইক্রোওয়েভ লিংকের মাধ্যমে। ফোর-জি সেবায় গ্রামীনফোন মাত্র ১২ শতাংশ অপটিক্যাল ফাইবার ব্যবহার করছে। রবি ১৮ শতাংশ, বাংলালিংক ১৩ শতাংশ মাত্র। যদিও টেলিটক ব্যবহার করছে ৬৭ শতাংশের বেশি। অথচ দেশের ভূ-গর্ভস্থ অপটিক্যাল ফাইবার অবকাঠামো পুরোপুরি প্রস্তুত।

ব্যান্ডউইথ সরবরাহেও চরম গাফিলতির চিত্র উঠে এসেছে। দেশের ৯২ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে। কিন্তু মোবাইল অপারেটররা দেশের মোট ব্যান্ডউইথের মাত্র ৪৫ শতাংশ বিশাল সংখ্যক গ্রাহকের চাহিদার জন্য ব্যাবহার করছে। সেবার মানদণ্ডে যা অপ্রতুল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031