IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহী পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পওর) বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজ।

রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নিমতলা চত্ত্বরে সংগঠনটি এই কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে ঠিকাদার নেতৃবৃন্দ বলেন, রাজশাহী পওর বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী কোহিনূর আলম ২০১৯-২০২০ অর্থবছরে রাজশাহী শহর পওর বিভাগের দরপত্রে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজে নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। বিষয়টি বুঝতে পেরে এর আগেও ঠিকাদার সমাজ প্রতিবাদ সমাবেশ করে এবং সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা এর শৃঙ্খলা পরিদপ্তর পর্যায়ক্রমে দুইটি তদন্ত কমিটিও গঠন করেছিল। এই দুই কমিটি অভিযোগের সত্যতা পেয়েছেন মর্মে তদন্ত প্রতিবেদনও দাখিল করেন। কিন্তু অদৃশ্য কারণে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে রক্ষার্থে প্রথম ও দ্বিতীয় তদন্ত প্রতিবেদন বাপাউবো বাতিল করে এবং তৃতীয়বার তত্ত্ববধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান এর নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

তারা আরও বলেন, তদন্তকারী কর্মকর্তা অনৈতিকভাবে প্রহসনের মাধ্যমে অধিনস্থ কিছু কর্মচারীকে দায়ী করে প্রকৌশলী অভিযুক্ত প্রকৌশলী উক্ত অভিযোগ থেকে অব্যাহতি প্রদানের সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ফলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তথা বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষণ্ন হয়েছে। তাই সরকার তথা জনগণের সম্পদের ক্ষতি থেকে রক্ষায় ঘটনার পুনঃতদন্ত করে অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানানো হয়েছে।

কর্মসূচিতে রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহ্বায়ক প্রকৌশলী খাজা তারেক, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের গোলাম নবী রনি প্রমুখ বক্তব্য দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31