IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাবুলের হোটেল ছাড়তে নাগরিকদের নির্দেশনা

কাবুলের হোটেল ছাড়তে নাগরিকদের নির্দেশনা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নিজ নিজ নাগরিকদের আফগানিস্তানের রাজধানী কাবুলের সেরেনা হোটেল অবিলম্বে ছাড়তে পরামর্শ দিয়েছে।

সোমবার এনডিটিভির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ‘নিরাপত্তা হুমকি’র কথা উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন যেসব নাগরিক (কাবুলের) সেরেনা হোটেলে রয়েছেন বা এর আশপাশে রয়েছেন, তাদের ওই স্থান ত্যাগের পরামর্শ দেয়া হচ্ছে।

তবে ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস একটু বড় পরিসরে এ সতর্কবার্তা দিয়েছে। তারা বলছে, ক্রমবর্ধমান হুমকির মুখে (আফগানিস্তানে) হোটেলে না থাকার জন্য আপনাদের পরামর্শ দেয়া হচ্ছে, বিশেষ করে কাবুলের হোটেলগুলোতে (যেমন সেরেনা হোটেল)।

আফগানিস্তানে সম্প্রতি আইএসকেপির (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স) হুমকি বেড়েছে। গত শুক্রবার জুমার নামাজের সময় কুন্দুজ শহরের একটি মসজিদে আত্মঘাতি হামলা চালায় আইএসকেপি। ওই হামলায় ৫০ জন নিহত এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এর আগে কাবুল বিমানবন্দরের কাছে বোমা হামলা হতে পারে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। পরে ভয়াবহ এক বোমা হামলা চালিয়েছিল আইএসকেপি, যা প্রাণ নিয়েছিল ১৮২ জনের। এ প্রেক্ষপটে দুই দেশ তাদের নাগরিকদের সতর্ক করলো।

গত আগস্টের মাঝামাঝি কাবুলের ক্ষমতায় আসে তালেবান। তারা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এবং মানবিক বিপর্যয় এড়ানো ও অর্থনৈতিক সংকট কমানোর চেষ্টা করছে। এরইমধ্যে আফগানিস্তানে তাদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে এই আইএসকেপি।

তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয়ার পর অধিকাংশ বিদেশী সে দেশ ত্যাগ করলেও কিছু সাংবাদিক ও ত্রাণকর্মী এখনও কাবুলে রয়ে গেছেন।

প্রসঙ্গত, ব্যবসায়ী ভ্রমণকারী ও বিদেশী মেহমানদের কাছে সেরেনা হোটেলটি খুবই জনপ্রিয়। এর আগে এটি দুইবার তালেবানের হামলার শিকার হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31