IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> মরগানের অধিনায়কত্ব নিয়ে যা বললেন গম্ভীর

মরগানের অধিনায়কত্ব নিয়ে যা বললেন গম্ভীর

ধূমকেতু নিউজ ডেস্ক : এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট হাসছে না। বিশেষ করে আমিরাতপর্বে একটি ম্যাচেও দুই অংকের ঘরে পৌঁছুতে পারেননি তিনি।

অনেকে তার সমালোচনা করে বলেছেন, কেবল অধিনায়ক হওয়াতে কেকেআরের একদশে ঠাঁই হচ্ছে তার। অথচ অলরাউন্ডার সাকিব আল হাসানকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা হয়েছিল।

নিজের পারফরম্যান্স বাজে হলেও অবশ্য মরগানের নেতৃত্বেই দল এবার প্লে-অফ নিশ্চিত করেছে।

সোমবার রাতে ব্যাঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কলকাতা।

তবে মরগানের অধিনায়কত্ব একেবারেই পছন্দ নয় কেকেআরকে দুইবার শিরোপা এনে দেওয়া অধিনায়ক গৌতম গম্ভীরের।

প্লে-অফে যে চারটি দল উঠেছে, সেই দলগুলোর অধিনায়কদের মধ্যে সবচেয়ে ভালো অধিনায়কত্ব কে করেছেন – সে প্রশ্নে মরগানকে শূন্য দিয়েছেন গম্ভীর।

আর রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে সবার উপরে রেখেছেন।

এ বিষয়ে মরগানের কড়া সমালোচনা করে ইএসপিএন ক্রিকইনফোকে গম্ভীর বলেন, ‘মরগানের ব্যাপারে আমি আর কী বলব! সে তো অধিনায়কত্বই করছে না। নাইটদের নেতৃত্ব দেয় তাদের ভিডিও অ্যানালিস্ট! মরগ্ন সবসময় ভিডিও অ্যানালিস্টের দিকে তাকিয়ে থাকে। তাই আমি ঠিক বুঝতে পারি না, কলকাতার অধিনায়কত্বটা মাঠের ভেতরে হয়, না বাইরে থেকে হয়।’

এছাড়া বাকি তিন অধিনায়কের প্রশংসা করে গম্ভীর বলেন, ‘কোহলি তো অসাধারণ। সত্যি কথা বলতে কী, আমি কোহলির অধিনায়কত্ব খুব একটা পছন্দ করি না। অতীতে অনেকবারই আমার ওর অধিনায়কত্ব নিয়ে অভিযোগ ছিল এবং অনেকক্ষেত্রে তা আমার পছন্দও হয়নি। কিন্তু এবারের আইপিএলে দেখছি, সে দারুণ নেতৃত্ব দিয়েছে। এটাই অধিনায়ক হিসেবে তার শেষ আইপিএল বলেই হয়তো অনেক বেশি উপভোগ করছে। শুধু অধিনায়কত্বের বিচারে বলতে পারি, চাপ সামলাতে ধোনির জুড়ি মেলা ভার। এছাড়া ঋষভ পন্থের দল ভালো অবস্থায় আছে। দলে সাবেক অধিনায়ক অশ্বিন ছাড়াও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় ঋষভের কাজ সহজ হয়ে গেছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31