ধূমকেতু প্রতিবেদক : ‘এই মুহুর্তে প্রয়োজন ই-সিগারেট নিয়ন্ত্রণ’ স্লোগানে ৯-১৫ অক্টোবর পালিত হচ্ছে জাতীয় তামাকমুক্ত সপ্তাহ ২০২১ এ উপলক্ষে এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ (এএফআইবি) সহযোগিতায় ও রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো)’র উদ্যোগে রাজশাহীতে ৭ দিনব্যাপি কর্মসূচীর ৪র্থ দিনে লিফলেট বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত।
মঙ্গলবার রাজশাহী মহানগরীর টিকাপাড়া, শান্তিবাগ, সাধুরমোড়, রামচন্দ্রপুর, মীরেরচক এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রুডোর প্রকল্প কর্মকর্তা নাহিদা পারভীন, হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা সুজন আলী।


