IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> লিড নিউজ >> স্বাস্থ্য >> ‘৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে’

‘৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের হাতে ৬০ লাখ টিকা আছে; যার মধ্যে আমরা প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীদের টিকা দেব।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

শিক্ষার্থীকে পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা দেওয়ার অংশ হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলার চারটি স্কুলের ১২ থেকে ১৭ বয়সি ১২০ জনকে টিকা দেওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম স্বাস্থ্যমন্ত্রীর নিজ জেলা মানিকগঞ্জ থেকে শুরু হয়েছে।

দেশের প্রথম সৌভাগ্যবান টিকা গ্রহণকারী শিক্ষার্থী মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র মোবাশ্বির রহমান রাফি (১৬)। স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে ওই শিক্ষার্থীকে করোনা ভাইরামের টিকা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিলো বাংলাদেশের প্রতিটি মানুষকে টিকা দেয়া। তারপর আরেকটি স্বপ্ন ছিলো শিক্ষার্থীদের টিকা দেওয়া। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

তিনি বলেন, আমেরিকার তৈরি নিরাপদ একটি টিকা শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। খোদ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এই টিকা দেওয়া হচ্ছে। এই টিকা খুবই নিরাপদ। আগামীতে শিক্ষার্থীদের এক কোটি টিকা দিতে পারবো। শিক্ষার্থীদের অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন। তাদের এই উদ্বিগ্ন নিরসন করতে টিকার কর্মসূচি নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই টিকাদান কর্মসূচি পরবর্তী সময় দেশের ২১টি স্থানে শিশুদের টিকা প্রদান করা হবে। রাজধানীতে বিশাল আয়োজনের মাধ্যমে টিকাদান কর্মর্সূচি শুরু করা হবে। করোনাভাইরাস থেকে শিশুদের নিরাপদ রাখতেই এই টিকার কর্মসূচি নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেছেন, দেশে এক কোটি শিশু রয়েছে। পর্যায়ক্রমে এসব শিশুদেরও টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে ইতোমধ্যে ৫ কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সময়মতো টিকা পেলে আগামী এপ্রিলের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার সম্ভাবনার কথাও মন্ত্রী বলেছেন।

তিনি আরও বলেছেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এখন সংক্রামণের হার ২.৪। মৃত্যুর সংখ্যাও অনেক কম।

মানিকগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লুৎফর রহমান জানিয়েছেন, প্রথম পর্যায়ে শহরের দুটি স্কুলের ৫০ জন করে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরে বিশেষ বিবেচনায় মন্ত্রীর নামে স্থাপিত গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ জন ও সদর উপজেলার আটিগ্রামের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় ১০ জনকে টিকা দেওয়া হচ্ছে।

জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান, প্রাথমিকভাবে জেলার চারটি স্কুল থেকে নবম ও দশম শ্রেণির ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ পর্যায়ে জেলা শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ জন, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ জন এবং আটিগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষাথীরর ফাইজারের টিকা দেওয়া হবে বলে তিনি জানান।

মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বয়স্কদের টিকা দেয়ার বিষয়টি চলমান রয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত থেকে প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই টিকা দেয়ার কর্মসূচি উদ্বোধন করা হয়।

টিকা দেওয়ার পর শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় আগামী ১৪ দিন অবজারভেশনে রাখা হবে বলেও তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31