IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> আমেরিকান দূতাবাসের তত্বাবধানে আরএমপি’র সিআরটি’র প্রশিক্ষণের উদ্বোধন

আমেরিকান দূতাবাসের তত্বাবধানে আরএমপি’র সিআরটি’র প্রশিক্ষণের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : US Departertment of State Anti- Terrorism Assistance (ATA), US Ambassy, Dhaka এর তত্বাবধানে আরএমপি’র Crisis Response Team (CRT) সদস্যদের “Crisis Response Team Mentorship Course 2021-2022” এর উদ্বোধন করলেন পুলিশ কমিশনার।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ATA, US Ambassy, Dhaka এর তত্বাবধানে আরএমপি পুলিশ লাইনস্ কনফারেন্স রুমে আরএমপি’র Crisis Response Team (CRT) সদস্যদের ৭ সপ্তাহ মেয়াদী “Crisis Response Team Mentorship Course 2021-2022” এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “ স্বপ্নের সোনার বাংলা ” গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছেন।

পুলিশ কমিশনার বলেন, রাজশাহীর মহানগর এলাকায় সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমন, মাদক-চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংসতা মোকাবেলা করার জন্য ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করা হয়েছে। দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। তাই অত্যন্ত গুরুত্বের সাথে প্রশিক্ষন গ্রহণের জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের নির্দেশনা প্রদান করেন। যাতে সংকটময় সময়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।

আরএমপি সিআরটিকে এই ধরণের প্রশিক্ষণ প্রদানের আয়োজন করার জন্য আমেরিকান দূতাবাস, ঢাকা সহ ATA এর প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কমিশনার।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, US Departertment of State Anti- Terrorism Assistance (ATA) এর James O’dell, Fred Kolberg এবং George Vanderhoof।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফউদ্দীন শাহীন সহ আরএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণসহ আরএমপি’র সিআরটি সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31