ধূমকেতু প্রতিবেদক : বেগম জিয়ার রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আসর নগরীর মালোপাড়াস্থ নগর বিএনপি কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদদক মাহফুজুর রহমান রিটন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু ও মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।


