IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> গোপালপুর পুনঃমিলন যুবসংঘে চেয়ারম্যান প্রার্থীর ফুটবল-জার্সি প্রদান

গোপালপুর পুনঃমিলন যুবসংঘে চেয়ারম্যান প্রার্থীর ফুটবল-জার্সি প্রদান

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর পুনঃমিলন যুবসংঘের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ফুটবল সহ জার্সি সেট প্রদান করা করেছেন। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম সম্বলীত জার্সি সেট উপহার প্রদান করেন তিনি।

শনিবার বিকেলে গোপালপুর মাদ্রাসা মাঠে সাবেক শিক্ষক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নুরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে গোপালপুর পুনঃমিলন যুবসংঘের ৩০ জন সদস্যের মাঝে একটি ফুটবল ও জার্সি সেট প্রদান করেন।

নুরুল ইসলাম বলেন, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাঠে ফিরাতে চাই। খেলাধুলার সাথে সম্পৃক্ত হলে নানান অপকর্মের হাত থেকে নিজেকে দূরে রাখা যায়। যুব সমাজ সঠিক পথে থাকলে সমাজের উন্নয়ন নিশ্চিত। ইউনিয়নের প্রতিটি ক্লাবে ফুটবল ও জার্সি সেট প্রদান হবে। এরই মধ্যে ৫টি ক্লাবে ফুটবল ও জার্সিসেট প্রদান করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরেজ আলী, দপ্তর সম্পাদক আক্কাস আলী, মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা ইয়ামিন, সদস্য তাহের আলী, ওয়ার্ড আওয়ামী লীগর সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন, জেকের আলী, আশরাফুল ইসলাম, বেøসিং এগ্রোভেট ইন্ডাঃ এর আরএসএম জহুরুল হক, উপজেলা যুব লীগের সদস্য সাজ্জাদ হোসেন, যুবনেতা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষকলগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা সাগর প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31