ধূমকেতু প্রতিবেদক : শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে নগর ভবন থেকে একটি র্যালী বের হয়ে নগরীর কামারুজ্জামান চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবন চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
এর পূর্বে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নগর ভবন চত্বরে কেক কেটে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন মেয়র লিটন।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পেরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


