ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন।
এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় রাজশাহীর মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সহ সভাপতি শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।


