ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীতে খাদ্য এবং টি-শার্ট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দেউলা বাস স্ট্যান্ড এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম।
শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাটারি চালিত চার্জার অটো চালকদের মাঝে খাদ্য এবং একটি করে টি-শার্ট বিতরণ করেন নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জয়নাল আবেদীন সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে জাতির জনক সহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি সহ দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


