IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> বাঘায় ব্রান্ডিং কম্পিউটিশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ

বাঘায় ব্রান্ডিং কম্পিউটিশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি দেশের কয়েকটি স্থানে একটি বিচ্ছিন্ন অ-সম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে সাম্পদায়িক শান্তি রক্ষা, উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে পৃথিবীর বুকে বাঘার আমকে পরিচিতি ঘটানোর লক্ষে ব্রান্ডিং কম্পিউটিশন প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ ও আগামী ২৩ অক্টোবর বাজুবাঘা ইউনিয়ন আ’লীগের সম্মেলন এবং শেখ রাসেলের জন্মদিন পালনকে কেন্দ্র করে পৃথক তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বিকেল সাড়ে তিনটায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভপতিত্বে কুমিল্লার একটি পূজা মন্ডপে বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে কতিপয় উর্গবাদিদের দ্বারা সাংঘর্ষিক ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাঘাতে যে ভাবে শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খল ভাবে পূজা উৎযাপিত হয়, ঠিক একই ভাবে কোন প্রকার সাংঘর্ষিক ঘটনা ছাড়া সম্প্রাদায়িক শান্তি রক্ষার লক্ষে সামনে হিন্দু সম্প্রদায়ের ল²ী পূজা এবং মুসলিম সম্প্রদায়ের ঈদে মিলাদুন নবী উৎযাপন করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কডিনেটর ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে নাসরিন নামে একজন অসহায়  শিক্ষার্থী পড়া-লেখার অনুদান হিসাবে ১৫ হাজার টাকা অর্থ প্রদান করেন। এতে অবেক আপ্লুত  হয়ে নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জ্ঞাপন করেন ঐ শিক্ষার্থী। 

এ আগে গত জুন মাসে বাঘার আমকে বিশ্বের দরবারে পরিচিতি ঘটাতে উপজেলা কৃষি  অফিসার শফিউল্লাহ সুলতানের একান্ত প্রচেষ্টায় “ ব্রান্ডিং কম্পিউটিশন ’’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় বিজয়ী  তিনজন যথাক্রমে- মাসুদ রানা, রুবিনা খাতুন ও মোশারফ হোসেন এর  হাতে সম্মাননা ক্রেস্ট ও একটি করে স্মাট ফোন  পুরুস্কার তুলে দেন চারঘাট-বাঘার গনমানুষের নেতা ও স্থানীয় সাংসদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ছোট ভাই সাইফুল ইসলাম বাদল। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা , রেডিও বড়ালের সিও শাহরিয়ার লিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। 

সাইফুল ইসলাম বাদল বলেন, কৃষি প্রক্রিয়াজাত করণ ও রপ্তানীর ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে। আমরা রাজশাহী অ লে  আম প্রক্রিয়াজাত করণ এর জন্য একটি ষ্টোর তৈরী করার উদ্যোগ নিয়েছি। এ জন্য কৃষকদের নিয়ে সভা কারার প্রয়োজন  রয়েছে। আমাদের অর্থনীতিকে গতিশীল পর্যায়ে রেখেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাঘার আম দেশ বিখ্যাত। এ কারণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই উপজেলার আমকে বিদেশে রপ্তানীর জন্য সর্বাক্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার জানামতে এ বছর যুক্তরাজ্য, ইতালি, সুজারল্যান্ডে  প্রায় ৩০ মে: টন আম  বাঘা থেকে রপ্তানী করা হয়েছে। আর এই  উদ্যোগের সাথে আমার প্রচেষ্টা ছিলো। 

এর আগে বাঘার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষে বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজলের  সভাপতিত্বে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বাংলাদেশ গড়ার স্থপতি শেখ মজিবুর রহমান কনিষ্ট পূত্র শেখ রাসেলের স্মৃতি চারণে তার জন্মদিন উপলক্ষে দোয়া এবং ২৩ অক্টোবর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বাষিক সম্মলনকে সফল  ও সার্থক  করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় দলকে শক্তিশালী করার লক্ষে দক্ষ নেত্রীত্বের দাবি জানিয়ে বক্তব্য রাখেন দলের সকল ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমজাদ হোসেন নবাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ আরো অনেকে। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31