IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাঘায় আ.লীগের মিছিল ও সমাবেশ

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বাঘায় আ.লীগের মিছিল ও সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : আলকোরআন অবমাননার গুজবে কেউ কান দিবেন না । বাংলাদেশ অসম্প্রদায়িক একটি রাষ্ট্র। এ দেশে সকল ধর্মের মানুষকে এক সুতোয় গেঁথে দিয়েছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একটি কথা বলে গেছেন, ধর্ম যার-যার, উৎসব সবার। তাঁর এ কথাকে শ্রদ্ধা রেখে আমরা একে অপরের ভাই-ভাই হয়ে থাকতে চাই। বঙ্গবন্ধুর এই চেনতাকে যারা ধবংস করতে চাই প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

বুধবার সকাল ১১ টায় বাঘা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সাম্পদায়িক শান্তি রক্ষার দাবি রেখে মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এ আহ্বান জানান।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজাকে কেন্দ্র করে কুমিল্লার একটি পূজা মন্ডপে পরিকল্পিত ভাবে একটি মহল আল কোরআন রেখে দেশে উন্নয়নে বাধাগ্রস্থ করাসহ অশান্তিকর পরিবেশ সৃষ্টির লক্ষে একটি মৌলবাদী উগ্র সংগঠন বিভিন্ন স্থানে সাংঘর্ষিক ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। আর এসব ঘটনা ও অন্যায়ের প্রতিবাদে রুখে দাড়িয়েছে এ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সহ ক্ষমতাশীল দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ১১ টায় বাঘা উপজেলা আওয়ামী লীগ তাঁদের দলীয় কার্যালয়ে সাম্পদায়িক শান্তি রক্ষার দাবি জানিয়ে এক আলোচনা সভা ও মৌলবাদীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে বৃষ্টি উপেক্ষা করে মিছিল বের করেন। এতে অংশ নেন সকল সহযোগী সংগঠনসহ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিষ্টান পরিষদ এবং সুশিল সমাজের নেতৃবৃন্দ। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই। কিন্ত একটি সংগঠন এ দেশে শান্তি বিনিষ্ট করার সড়যন্ত্রে লিপ্ত হয়ে উন্নয়নে বাধাগ্রস্থ করতে চাই। এটি কিছুতেই হতে দেয়া যাবে না।কারণ বাংলাদেশ অ-সম্প্রদায়িক একটি রাষ্ট্র।

এর আগের দিন বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখার লক্ষে একটি আলোচনা সভা করেন নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। সেখানে উপস্থিত ছিলেন, বাঘার দুটি পৌর সভার মেয়র ও সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

বুধবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমজাদ হোসেন নবাব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে-সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন ও মজিবুর রহমান। আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আড়ানী পৌর সভার সভাপতি শহিদুজ্জামান সাইদ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলার ৬ জন ইউপি চেয়ারম্যান, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিট প্রধান ও তাঁদের সাথে আসা হাজার-হাজার দলীয় কর্মী-সমর্থক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31