IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> বাগমারায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

বাগমারায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামী সহ ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি পৃথক মামলায় দায়ের করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ফেন্সিডিল সহ আবুল হাসান (৩০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শংকরপৈ গ্রাম। হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করে। সে সিরাজ উদ্দীনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘরে রাখা ১৭ বোতল ফেন্সেডিল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে তাহেরপুর বাজারে গাজা বিক্রয় কালে আলামিন (২০) কে গ্রেপ্তার করে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় তার দেহ তল্লাসী করে ৫০ গ্রাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আলামিন দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

অন্যদিকে যোগীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বীরকুৎসা বাজার থেকে ২০ গ্রাম গাজা সহ জামাল সরদার (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা গ্রামের মাহাতাব সরদারের ছেলে।

সেই সাথে মাদক সেবনকালে হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া মাদ্রাসার বারান্দা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, তালঘরিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহিন আলম (২৬), তালঘরিয়া গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে উজ্জল মৃধা (৩৬) এবং একই এলাকার হাসানুজ্জামানের ছেলে মিজানুর রহমান (২৫)।

বাগমারা থানা পুলিশের বিশেষ অভিযানে বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে। রাতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। এছাড়াও গোলাম মোস্তফা নামে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31