ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় রান্না করা কুরবানির গোস্তের টুকরায় মুহাম্মদ (সঃ) নাম লেখা। গোস্তের টুকরোতে এ নামটি দেখতে এলাকার শত শত মানুষ ভিড় জমাচ্ছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) পুঠিয়া সদরের গণ্ডগোহালী পশ্চিম পাড়ার মৃত ছলিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ছলিম উদ্দিনের মেয়ে দিলারা খাতুন জানান, তার শশুর বাড়ি ফরিদপুর থেকে কয়েকদিন আগে বাবার বাড়িতে এসেছেন। বৃহস্পতিবার সকালে তার মা ফ্রিজ থেকে বের করে কুরবানির গরুর মাংস রান্না করে। পরে তা রুটি দিয়ে খাওয়ার জন্য থালায় নিলে গোস্তের একটি টুকরায় মুহাম্মদ নাম লেখা চোখে পড়ে। এ ঘটনা জানতে পেরে প্রতিবেশীর এসেও মুহাম্মদ নামটি স্পষ্ট দেখতে পান।
এদিকে, রান্না করা কুরবানির গরুর গোস্তের মুহাম্মদ লেখা রয়েছে এ খবর জানতে পেরে তা দেখতে ওই বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। রান্না করা গোস্তের টুকরায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর নাম স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে বলে নিশ্চিত করেছেন স্হানীয় মাওলানা টিপু ইসলাম।


