ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় অভিনব কায়দায় পেয়ারার ঝুরির মধ্যে ফেন্সিডিল পাচার কালে ইব্রাহিম ও স্বপন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় আব্দুস সালাম নামে আপর একজন পালিয়ে যায়। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার সীমান্তবর্তী চাঁদপুর শিমুল তলার ঘাট থেকে একটি পিকাপ সহ তাদের আটক করা হয়।
বাঘা থানা পুলিশের একটি মুখপত্র জানান, উপজেলার পদ্মার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামের আব্দুস সালাম (৫০) ও তার ছেলে স্বপন (১৭) ভারত থেকে নদী পথে মোটা পলি ব্যাগের মধ্যে করে ভাসিয়া আনা এক’শ বোতল ফেন্সিডিল পেয়ারার ঝুরির মধ্যে করে চাঁদপুর শিমুল তলার ঘাটে নিয়ে আসে। অতঃপর ফরিদপুর জেলার দক্ষিন কাপাতুল্লা গ্রামের আবু তালেবের ছেলে ইব্রাহীম (৩৪)এর পিকাপ গাড়িতে তুলে দেয়।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা উপ-পরিদর্শক (এস.আই) আব্দুর রউফ সঙ্গীয় পুলিশ ফোস নিয়ে তাদের আটক করতে গেলে আব্দুস সালাম ঘটনা স্থল থেকে সু-কৌশলে পালিয়ে যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মাদক পাচারের অভিযোগে আটককৃত দু’জনসহ পলাতক আসামীর নামে মামলা রজু করা হয়েছে। শনিবার সকালে তাদেরেকে জেল হাজতে প্রেরণ করা হবে।


