IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯
Home >> রাজশাহী >> সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নাই : জেলা প্রশাসক

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নাই : জেলা প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই। পথচারী, চালক, যাত্রী ও রাস্তা প্রস্তুতকারকসহ সকলে সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। এ ক্ষেত্রে ট্রাফিক আইন প্রয়োগে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কঠোর হতে হবে। স্বশিক্ষিত ও লাইসেন্সপ্রাপ্ত চালক নিয়োগের পাশাপাশি তাদের ট্রাফিক নিয়ম অনুসারে শতভাগ নিশ্চিত করতে হবে।

শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে নিরাপদ সড়ক দিবসের উদ্বোধন করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, গাড়ী চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়াও ওভারস্পিড, ওভারটেকিং ও ওভারলোড সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। এই বিষয়গুলো রোধ করা গেলে দুর্ঘটনা রোধ করা যাবে।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে গতিই একমাত্র কারণ না। গতি ছাড়াও আরও অনেক কারণ আছে। প্রতিবছর নানা প্রতিপাদ্য ঠিক করা হয়। গতি নিয়ে সচেতন করতেই এবার এমন প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’। পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১ লাখ পথচারীর মধ্যে মৃত্যু হার ভারত- ২৪.৮৭, পাকিস্তানের- ১৭.১২, আফগানিস্তান- ১৭.৬৪, শ্রীলঙ্কার- ১৬.৩৭, নেপালের- ২০.৭০ ও ভুটানের- ১৫.০৮। সেই তুলনায় বাংলাদেশের মৃত্যুর হার ১৪.৪৩। তাই দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে বলেও জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।

রাজশাহী বিআরটিএ সার্কেলের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. কাইয়ুুম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ আশরাফুল আলম, সহকারি পুলিশ সুপার (এসএএফ) নিয়াজ মেহেদী, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) শারমিন আকতার চুমকি, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) শামসুজ্জোহা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সানাউল হক, রাজশাহী বিভাগের বিআরটিএ’র উপ-পরিচালক ইঞ্জি: শেখ আশরাকুর রহমান, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু।

বক্তারা বলেন, ট্রাফিক আইন লঙ্ঘন এবং দুর্ঘটনার জন্য যে জরিমানার বিধান আছে, তা যথেষ্ট নয়। এর পরিমাণ বাড়ানোর দাবি জানান। দেশে প্রতিবছর হাজার হাজার মানুষ সড়কে প্রাণ দিচ্ছে, আহত হচ্ছে, পঙ্গুত্ব হচ্ছে। তাদের সুরক্ষা দিতে এই দিবসটি একদিন পালন না করে নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, নিরাপদ সড়ক ব্যবহার সংক্রান্ত আলোচনা সভা, মসজিদ-মন্দির-গির্জায় সড়ক দুর্ঘটনার ভয়াবহতা সংক্রান্ত আলোচনাসহ দিবসটির তাৎপর্য তুলে ধরে সমাজের সকল স্তরে নিরাপদ সড়কের বার্তা পৌঁছে দেওয়া দাবি জানান।

বক্তারা আরো বলেন, যত গতি, তত ক্ষতি। তাই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ রাখারও আহ্বান জানান বক্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31