IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> বাঘায় সামাজিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে উঠান বৈঠক

বাঘায় সামাজিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে উঠান বৈঠক

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে তৃনমূল পর্যায়ে উঠান বৈঠন এর কোন বিকল্প নেই। মঙ্গলবার সকালে উপজেলার আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠানে এমনটি বক্তব্য রাখেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

সকাল ১১ টায় উপজেলা তথ্য অফিসার নুসরাত জাহানের সঞ্চালনায় আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রধারায় এগিয়ে চলেছে। আমরা চাই দেশের উন্নয়নের কাজ করতে। এ জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। বর্তমান সরকারের চাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন সম্পর্কে জ্ঞানদান। কারণ দেশের উন্নয়নে নারীদের ক্ষমতায়ন ও ভূমিকা অপরিহার্য্য।

তিনি বলেন, আমাদের সামাজে এখনও অনেক কিছুর পরিবর্তন আনতে হবে। এই দেশকে আরও উন্নয়নশীল দেশ হিসাবে দেখতে হলে উন্নত শিক্ষার পাশা-পাশি বাল্য বিয়ে এবং মাদক নির্মূলের কোন বিকল্প নেই। যারা মাদক সেবন করে তারা আপনাদের সন্তান। তারা কখন বাড়ী থেকে বের হয়, আর কখন বাড়ী ফিরে, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। সুতারাং তাদের ভাল পথে ফিরিয়ে আনার দায়িত্বও আপনাদের।

নির্বাহী অফিসার নারীদের ক্ষমতা আয়ন, সামাজি মূল্যবোধ এবং রাষ্টের প্রতি তাদের অধিকার সম্পর্কে জ্ঞানগর্ভ মূলক বক্তব্যে আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নারীরা সকল পর্যায়ে চাকরি করার সুযোগ পাচ্ছে। তারা তাদের ন্যার্য অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সুতারাং দেশের উন্নয়নে আপনারা তৃণমুল পর্যায় যারা গ্রামে বসবাস করছেন তারা ইচ্ছে করলে হাস-মুরগী ও গবাদি পশু পালন থেকে শুরু করে অনেক কিছু করে নিজেদের সাবলম্বী করতে পারেন। এতে করে একদিকে উপকৃত হবে দেশ, অন্যদিকে সাবলম্বী হবেন আপনারা।

সভায় উপস্থিত ছিলেন, অত্র এলাকার প্রায় শতাধিক নারী সহ সুশীল সমাজের লোকজন। তাঁরা এই সমাবেশকে ইতিবাচক বলে মন্তব্য করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31